• সমগ্র বাংলা

দুর্গাপূজায় বেনাপোল বন্দরে ৬ দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

বেনাপোল প্রতিনিধিঃ সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের বৃহত্তম বেনাপোল স্থলবন্দর দিয়ে টানা ৬ দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে, এ সময়ে বন্দর ও কাস্টম্সের পণ্য খালাসের কাজ এবং দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। বিশেষ ব্যবস্থায় ইলিশ মাছ রফতানিও চালু থাকবে।
বিষয়টি নিশ্চিত করে বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা জানান, ভারতের পেট্রাপোল বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্টরা চিঠি দিয়ে জানিয়েছেন যে দুর্গাপূজা উপলক্ষে ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। এর সঙ্গে ৩ অক্টোবর বাংলাদেশের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় মোট ৬ দিন এই কার্যক্রম বন্ধ থাকবে।
পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী বলেন, আমদানি-রফতানি আবার ৪ অক্টোবর (শনিবার) সকাল থেকে শুরু হবে। তিনি আরও নিশ্চিত করেন যে ইলিশ মাছ রপ্তানি বিশেষ ব্যবস্থায় অব্যাহত থাকবে।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন জানান, এ সময়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দরে লোড-আনলোড ও কাস্টম্সে কাজ চলবে। বন্দরে মালামাল আনলোড করে ভারতীয় খালি ট্রাক ফিরে যেতে পারবে। ইলিশ মাছ রফতানি অব্যাহত থাকবে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ ইলিয়াছ হোসেন মুন্সী জানান, আমদানি-রফতানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
উল্লেখ্য, বেনাপোল বন্দরের মাধ্যমে ভারত থেকে প্রতিদিন প্রায় ৩শ’ থেকে ৩৫০ ট্রাক পণ্য আমদানি হয় এবং প্রায় ১শ’ ট্রাক পণ্য ভারতে রফতানি করা হয়। দেশের আমদানি পণ্যের প্রায় ৯০ ভাগই এই বন্দর দিয়ে আসে। টানা ৬ দিন আমদানি-রফতানি বন্ধ থাকলে দেশের বাজারে শিল্প-কারখানার কাঁচামালসহ বিভিন্ন পণ্যের সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ী ও বন্দর ব্যবহারকারীরা।

মন্তব্য (০)





image

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ ...

১

নিউজ ডেস্কঃ গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজব ও বেতন বাড়ানোর...

image

বেনাপোলে শ্রমিক নেতাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আহত-২

২

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বেনাপোলে বিএনপ...

image

নেপালে উৎপত্তি, পঞ্চগড়সহ উত্তরের বিভিন্ন জেলায় ভূমিকম্প অ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: ভূমিকম্পে কেঁপে উঠেছে উত্তরের সীমান্তবর্তী...

image

থাইল্যান্ড যাওয়ার পথে বিমানবন্দরে যুবলীগ নেতা বাসের আলম আটক

৪

নিজস্ব ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের ঝিনাইদহ জেলার সদ...

image

থানায় আগুন দিয়ে ফেসবুকে উল্লাস, সেই নিষিদ্ধ ছাত্রলীগ কর্ম...

৫

নিজস্ব ডেস্ক : গোপালগঞ্জের মুকসুদপুর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং ফেসবুকে সে...

  • company_logo