• সমগ্র বাংলা

চাটমোহরে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও ওএমএসের আটা পাচ্ছেন না সাধারণ মানুষ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে ওএমএসের আটা না পেয়ে ফিরে যাচ্ছে মানুষ। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও আটা পাচ্ছেন না সাধারণ মানুষ। ফলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। চাহিদার তুলানায় সরবরাহ কম থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানালেন। খোলা বাজারে ডিলারের দোকানে প্রতিদিন অসংখ্য নিম্ন আয়ের মানুষ আটা কিনতে এসে খালি হাতে ফিরছে। ভোর থেকেই ক্রেতারা এসে ডিলারের দোকানের সামনে লাইন দাঁড়াচ্ছেন। চাটমোহর পৌরসভার ৬টি ডিলারের দোকানে খোঁজ নিয়ে এমন তথ্য পাওয়া গেছে। 

জানা গেছে, সরকার খাদ্য অধিদপ্তরের সহায়তায় চাটমোহর পৌরসভায় নিম্ন আয়ের মানুষের মধ্যে আটা বিক্রির জন্য ৬জন ডিলার নিয়োগ করেছে। একজন ডিলার ক্রমানুসারে সপ্তাহে দুইদিন আটা বিক্রি করতে পারছেন। একজন ডিলার ২৪ টাকা কেজি দরে জনপ্রতি ৫ কেজি করে আটা বিক্রি করছেন। এতে প্রতিদিন একজন ডিলারের কাছ থেকে ১০০ জন নিম্ন আয়ের মানুষ আটা কিনতে পারছেন। খোঁজ নিয়ে জানা গেল, প্রতিদিন পৌর এলাকার বাইরের কয়েক শত মানুষ আটা কিনতে আসছেন। ভোর থেকেই ডিলারের দোকানে সামনে ভিড় জমছে। কিন্তু আটা না পেয়ে অনেকেই ফিরে যাচ্ছেন। সাধারণ মানুষ আটার সরবরাহ বাড়ানোর দাবি জানিয়েছেন। 

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আইনিন আফরোজ বলেন, সরকারি বিধি মোতাবেক ডিলারদের মধ্যে আটা সরবরাহ করা হচ্ছে। একজন ডিলার সপ্তাহে দুইদিন আটা পাচ্ছেন। কিন্তু চাহিদা ব্যাপক। উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে সরবরাহ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে মর্মে জানালেন এই কর্মকর্তা। 

মন্তব্য (০)





image

ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে ...

image

পাবনায় ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্র...

পাবনা প্রতিনিধি : পাবনার সুজানগরে অভিযান চালিয়ে ৮০ পিস ইয়া...

image

ঈশ্বরগঞ্জে চলাচলের রাস্তা বন্ধ করে ঘর নির্মাণের অভিযোগ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

লালমনিরহাটে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর শপথ গ্রহণ অনুষ্ঠিত

লালমনিরহাট প্রতিনিধি:: ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জে...

image

এক যুগের অপেক্ষার অবসান: কালীগঞ্জ থেকে ঢাকায় সরাসরি বাস, ...

গাজীপুর প্রতিনিধি : ভোরের আলো ফুটতেই ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে পড়তেন চা...

  • company_logo