ছবিঃ সংগৃহীত
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামার ২নং ভেড়ভেড়ী ইউনিয়নের সেনপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অনিত সেন নামে এক যুবকের মৃত্যু ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালে প্রতিবেশী কাকার বাড়ীতে বৈদুৎতিক লাইনে কাজ করার সময় দুর্ঘটনার শিকার হয়েছে সে।
অনিত সেন (৩০) ওই গ্রামের সত্যেন সেনের ছেলে। সে সে দিনাজপুর সরকারি কলেজ থেকে সদ্য মাস্টার্স পাশ করেছে।
জানা গেছে, আজ সকালে প্রতিবেশী কাকার বাড়ীতে বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় অসাবধানতাবশত তার শরিরে বিদ্যুৎস্পৃষ্ট ঘটে।
পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সুব্রত হালদার জানান, স্বাস্হ্য কেন্দ্রে পৌছানোর আগেই মারা গেছে অমিত সেন।
পাবনা প্রতিনিধিঃ বাংলাদেশের প্রথম ও সবচেয়ে ব্যয়বহুল রূপপুর প...
কিশোরগঞ্জ প্রতিনিধি: বজ্রপাতের ঝুঁকি কমাতে কিশোরগঞ্জে ২...
গাজীপুর প্রতিনিধি: বাইরে থেকে সাধারণ একটি এলইডি লাইটের প্যাক...
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে সুমন হোস...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় আন্তর্জাতিক বৈদ্যুতিক যানবাহন ব্র্য...

মন্তব্য (০)