• সমগ্র বাংলা

নওগাঁয় ভূমি অধিগ্রহণের চেক বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় বিভিন্ন উন্নয়নমূলক কাজে অধিগ্রহণকৃত ভূমির মূল্যের চেক মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল এই চেকগুলো হস্তান্তর করেন। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এই চেকগুলো জমির মালিকদের হাতে তুলে দেওয়া হয়।

এদিন জেলার রাণীনগর উপজেলার আতাইকুলা গ্রামে ৫২শহীদের বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য অধিগ্রহণকৃত জমির মালিক শ্রী ধ্রুব কুমার পালসহ দুইজনের মাঝে ১,২৬,৬৪২টাকার চেক তুলে দেওয়া হয়। জেলার মান্দা উপজেলার বিলশ্রীকলা ও নিয়ামতপুর উপজেলাধীন অমরসিংহ মৌজায় শিব নদীর উপর নির্মিত ব্রীজের এপ্রোচ/একসেস সড়ক নির্মাণের জন্য অধিগ্রহণকৃত জমির মালিক শ্রী মনোরঞ্জন সরকারের হাতে ১,৭২,১৯৭টাকার চেক তুলে দেওয়া হয়।

অপরদিকে নওগাঁ সড়ক বিভাগাধীন ৩টি আঞ্চলিক ও ৩টি মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্পের নওগাঁ সদর উপজেলাধীন নওগাঁ-বদলগাছী সড়ক নির্মাণের জন্য অধিগ্রহণকৃত স্থাপনার মূল্য হিসেবে আল মামুনের হাতে ৪৭,২৪,৬৯৯টাকার চেক, আ: রহমানের হাতে ৯৪,৮৭,২৬৩টাকার চেক ও আব্দুল হাকিম মন্ডলের হাতে জমির মূল্য হিসেবে ২,৪৫,৪৮৭টাকার চেক তুলে দেয়া হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মো: সোহেল রানা, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন ভ’মি অধিগ্রহণের টাকা জেলা প্রশাসকের নিকট আসা মাত্রই প্রক্রিয়া শেষে মালিকদের কাছে পৌছে দেওয়া হয়। এই প্রক্রিয়া শেষ হতে কিছুটা সময় প্রয়োজন হয় বলে জেলা প্রশাসকসহ অন্যান্য দপ্তর সেই অর্থ হরিলুট করে এমন অভিযোগ সম্পন্ন মিথ্যে। কিছু কিছু জমির মালিক দেরী হওয়ার কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিত্তিহীন অভিযোগ করে বসেন যা সত্যিই জেলা প্রশাসনের জন্য খুবই কষ্টের বিষয়। এমন ঘটনাগুলো সংশ্লিষ্ঠ দপ্তরের কর্মকর্তাদের জন্য শোভনীয় নয়। তাই যে কোন বিষয় সম্পর্কে ভালো ভাবে জেনে ও বুঝে যৌক্তিক বিষয়ে অভিযোগ করার প্রতি তিনি সকলের দৃষ্টি আকর্ষন করেন।

মন্তব্য (০)





image

ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে ...

image

পাবনায় ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্র...

পাবনা প্রতিনিধি : পাবনার সুজানগরে অভিযান চালিয়ে ৮০ পিস ইয়া...

image

ঈশ্বরগঞ্জে চলাচলের রাস্তা বন্ধ করে ঘর নির্মাণের অভিযোগ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

লালমনিরহাটে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর শপথ গ্রহণ অনুষ্ঠিত

লালমনিরহাট প্রতিনিধি:: ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জে...

image

এক যুগের অপেক্ষার অবসান: কালীগঞ্জ থেকে ঢাকায় সরাসরি বাস, ...

গাজীপুর প্রতিনিধি : ভোরের আলো ফুটতেই ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে পড়তেন চা...

  • company_logo