• সমগ্র বাংলা

বগুড়ায় আদালত থেকে পালানো জোড়া হত্যা মামলার আসামি গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় আদালত থেকে পালানো জোড়া হত্যা মামলার আসামি রফিকুল ইসলাম (৪০) কে গ্রেপ্তার করেছে বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার রাত ৯টার দিকে আদমদিঘী উপজেলার নাটোর সীমান্তবর্তী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশের ইনচার্জ ইকবাল বাহার জানান, সোমবার আদালত থেকে পালানোর পর থেকেই রফিকুলকে ধরতে গোয়েন্দা তৎপরতা শুরু হয়। অবশেষে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।


এর আগে সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় আসামি গণনা শেষে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছিল। সে সময় ভিড়ের সুযোগ নিয়ে জোড়া হত্যা ও ডাকাতি মামলার প্রধান আসামি রফিকুল পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান। এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে পুলিশের ছয় সদস্যকে প্রত্যাহার করা হয়।
 
ডিবি কর্মকর্তা ইকবাল বাহার আরও জানান, গত ৯ জুলাই বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগরের লক্ষীমণ্ডপ গ্রামে শ্বশুর ও পুত্রবধুকে হত্যা করে রফিকুল। ডাকাতির পর ওই হত্যাকাণ্ড সংঘটিত হয়। ঘটনার পর রফিকুলকে গ্রেফতার করে পুলিশ এবং তিনি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করেন।

মন্তব্য (০)





image

ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে ...

image

পাবনায় ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্র...

পাবনা প্রতিনিধি : পাবনার সুজানগরে অভিযান চালিয়ে ৮০ পিস ইয়া...

image

ঈশ্বরগঞ্জে চলাচলের রাস্তা বন্ধ করে ঘর নির্মাণের অভিযোগ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

লালমনিরহাটে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর শপথ গ্রহণ অনুষ্ঠিত

লালমনিরহাট প্রতিনিধি:: ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জে...

image

এক যুগের অপেক্ষার অবসান: কালীগঞ্জ থেকে ঢাকায় সরাসরি বাস, ...

গাজীপুর প্রতিনিধি : ভোরের আলো ফুটতেই ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে পড়তেন চা...

  • company_logo