• সমগ্র বাংলা

ময়মনসিংহে হারানো ৯১ মোবাইল, অনলাইন প্রতারণার টাকা ও হ্যাক হওয়া আইডি উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), বাংলাদেশ পুলিশের সাইবার ক্রাইম সেলের অভিযানে ১৮ লাখ ২০ হাজার টাকার সমমূল্যের ৯১টি হারানো মোবাইল ফোন, অনলাইন আর্থিক প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৯০ হাজার ৪৫০ টাকা এবং হ্যাক হওয়া ২টি সোশ্যাল মিডিয়া আইডি উদ্ধার করেছে।

এপিবিএন সূত্রে জানা যায়, অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোঃ কুতুব উদ্দিন মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। ভুক্তভোগীদের দেশের বিভিন্ন থানায় করা জিডি কপির ভিত্তিতে এপিবিএন সদর দফতর, উত্তরা, ঢাকার এলআইসি/সিআইএ শাখার প্রযুক্তিগত সহায়তায় মোবাইলগুলো শনাক্ত করা হয়। পরবর্তীতে সাইবার ক্রাইম সেল সর্বমোট ৯১টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়, যার বাজারমূল্য প্রায় ১৮ লাখ ২০ হাজার টাকা।

অন্যদিকে, ভুলক্রমে বিকাশ অ্যাকাউন্টে চলে যাওয়া টাকার বিষয়ে করা তিনটি জিডির ভিত্তিতে তথ্য সংগ্রহ করে সংশ্লিষ্ট ব্যবহারকারীদের সহযোগিতায় মোট ৯০ হাজার ৪৫০ টাকা উদ্ধার করে ফেরত দেয়।

এ ছাড়া মুক্তাগাছা ও ত্রিশাল থানায় করা দুটি জিডির ভিত্তিতে হ্যাক হওয়া একটি ফেসবুক ও একটি ইমো আইডি সফলভাবে পুনরুদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করে। 

রোববার (২৩ সেপ্টেম্বর) মুক্তাগাছা এপিবিএন ক্যাম্পাসে এক অনুষ্ঠানে উদ্ধারকৃত মোবাইল ফোন, টাকা ও আইডি সংশ্লিষ্ট ভুক্তভোগীদের হাতে তুলে দেন ২ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোঃ কুতুব উদ্দিন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর), প্রশাসন শাখার কর্মকর্তারা, অপস অ্যান্ড ইন্টেলিজেন্স শাখার সদস্যরা এবং সাইবার ক্রাইম সেলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে ...

image

পাবনায় ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্র...

পাবনা প্রতিনিধি : পাবনার সুজানগরে অভিযান চালিয়ে ৮০ পিস ইয়া...

image

ঈশ্বরগঞ্জে চলাচলের রাস্তা বন্ধ করে ঘর নির্মাণের অভিযোগ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

লালমনিরহাটে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর শপথ গ্রহণ অনুষ্ঠিত

লালমনিরহাট প্রতিনিধি:: ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জে...

image

এক যুগের অপেক্ষার অবসান: কালীগঞ্জ থেকে ঢাকায় সরাসরি বাস, ...

গাজীপুর প্রতিনিধি : ভোরের আলো ফুটতেই ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে পড়তেন চা...

  • company_logo