• লিড নিউজ
  • জাতীয়

‘শেখ‌ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে দুদকের মামলার রায় হতে পারে নভেম্বরে’

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ শেখ‌ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে দুদকের ৬টি মামলা চলমান আছে, যার মধ্যে সাক্ষ্যগ্রহণ শেষে নভেম্বরের মধ্যে কিছু মামলার রায় হতে পারে বলে আশা প্রকাশ‌ করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন। আজ (বুধবার, ২৪ সেপ্টেম্বর) দুদক কার্যালয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

‎দুদক চেয়ারম্যান বলেন, ‘টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ফ্ল্যাট জালিয়াতির যে মামলা স্থগিতাদেশ আছে তা আপিলের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হচ্ছে।’ এছাড়াও অভ্যন্তরীণ দুর্নীতি বন্ধে পদক্ষেপ গ্রহণের কথাও জানান তিনি। এদিন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সাথে পাঁচ বছর মেয়াদী সমঝোতা স্মারক স্বাক্ষর করে দুদক।

‎এ সময় টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘দুদক সংস্কার কমিশনের প্রতিবেদনে যে সুপারিশগুলো রয়েছে সেগুলো বাস্তবায়নে সকল দল মোটামুটি সম্মত হয়েছে, দুদক সংস্কারের ক্ষেত্রে খুব বেশি প্রতিবন্ধকতা নেই।’ তবে রাজনৈতিক দলের সদিচ্ছা ও আমলাদের মানসিকতার পরিবর্তন হলেই দুদক স্বাধীন হবে বলে মন্তব্য করেন তিনি।

মন্তব্য (০)





image

যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

নিউজ ডেস্ক : উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ...

image

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রস...

নিউজ ডেস্ক : বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের জন্য মা...

image

গরিবের টেসলা বিদ্যুতের ডিমান্ড বাড়াচ্ছে, রাতেও চাহিদা ১৮ ...

নিউজ ডেস্ক : ব্যাটারিচালিত রিকশা ও ই-রিকশার মাত্রাতিরিক্ত ব্...

image

নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন

নিউজ ডেস্কঃ আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসে...

image

‎রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে ম...

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি পদে নির্বাচনে মহাসচিব মির্জা ফখরুল ইস...

  • company_logo