• সমগ্র বাংলা

“আই লাভ পটুয়াখালী” থ্রিডি লাইটিং লেটার ব্র্যান্ডিং ফলক উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী পৌরসভার উদ্যোগে ফোরলেন সড়কে স্থাপন করা হলো দৃষ্টিনন্দন “আই লাভ পটুয়াখালী” থ্রিডি লাইটিং লেটার ব্র্যান্ডিং ফলক। শহরের সৌন্দর্য বৃদ্ধি, ব্র্যান্ডিং এবং ভ্রমণপিপাসুদের বিনোদনমুখী পরিবেশ সৃষ্টির অংশ হিসেবে এ ফলক স্থাপন করা হয়।

গ্রামীণ ফোনের সহযোগিতায় ও পৌরসভার ব্যবস্থাপনায় নির্মিত এই ফলকটির সোমবার বিকেলে আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক জুয়েল রানা।

এসময় উপস্থিত ছিলেন পৌর সচিব মাসুম বিল্লাহ, গ্রামীণ ফোনের বরিশাল রিজিওনাল হেড সানোয়ার হোসেন, খুলনা মার্কেট কমিউনিকেশন এক্সপার্ট মোঃ বেলাল হোসেন, ডি.এম কামরুজ্জামান এবং পটুয়াখালীর সিনিয়র ক্লাস্টার ম্যানেজার সানোয়ার ইবনে রকিব।

এছাড়াও পটুয়াখালীর বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

 

“আই লাভ পটুয়াখালী” ফলকটি আধুনিক থ্রিডি লাইটিং লেটার প্রযুক্তিতে নির্মিত, যা দিন ও রাতের যেকোনো সময়ে ভ্রমণপিপাসুদের জন্য আকর্ষণীয় হয়ে উঠবে। এ ফলক শুধু বিনোদনই নয়, বরং পটুয়াখালীর পর্যটন সম্ভাবনাকে তুলে ধরতে এবং শহরকে একটি পরিচিত ব্র্যান্ড হিসেবে উপস্থাপনে সহায়ক ভূমিকা রাখবে।

 

পৌর প্রশাসক জুয়েল রানা উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, “পটুয়াখালী শহরকে আধুনিক ও দৃষ্টিনন্দন শহরে রূপান্তরিত করতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ফলক স্থাপনের মাধ্যমে আমরা দেশি-বিদেশি ভ্রমণকারীদের কাছে পটুয়াখালীকে নতুনভাবে তুলে ধরতে চাই।”

এই উদ্যোগ পটুয়াখালীর পরিচিতিকে আরও সমৃদ্ধ করবে এবং পর্যটকদের আকর্ষণ বাড়িয়ে স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

মন্তব্য (০)





image

ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে ...

image

পাবনায় ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্র...

পাবনা প্রতিনিধি : পাবনার সুজানগরে অভিযান চালিয়ে ৮০ পিস ইয়া...

image

ঈশ্বরগঞ্জে চলাচলের রাস্তা বন্ধ করে ঘর নির্মাণের অভিযোগ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

লালমনিরহাটে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর শপথ গ্রহণ অনুষ্ঠিত

লালমনিরহাট প্রতিনিধি:: ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জে...

image

এক যুগের অপেক্ষার অবসান: কালীগঞ্জ থেকে ঢাকায় সরাসরি বাস, ...

গাজীপুর প্রতিনিধি : ভোরের আলো ফুটতেই ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে পড়তেন চা...

  • company_logo