• সমগ্র বাংলা

গাইবান্ধা সদর উপজেলা বিএনপির কাউন্সিলে সভাপতি বাবু, সম্পাদক মকছুদার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর দেড়টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহন। পরে রাত নয়টার দিকে ফল ঘোষনা করা হয়। ফলাফলে সভাপতি মোশররফ হোসেন বাবু ,  সাধারন সম্পাদক মকছুদার রহমান মাষ্টার, সাংগঠনিক টিটন ও রাহাত নির্বাচিত হন।

ফলাফলে দেখা যায়, সভাপতি পদে মোশররফ হোসেন বাবু  ৪৭১ ভোট পেয়ে নির্বাচিত হন।  সাধারণ সম্পাদক পদে ৩৮৮ভোট পেয়ে জয়ী হয়েছেন মকছুদার রহমান মাস্টার। সাংগঠনিক সম্পাদক হয়েছেন নুরে আলম সিদ্দিক পিটন ৩৬৬ ভোট এবং হারুন অর রশিদ রাহাত ৩২৫ ভোট পেয়ে  সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, গত  ৯ বছর ধরে গাইবান্ধা সদর  উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির মাধ্যমে পরিচালিত হয়ে আসছিল। নতুন নেতৃত্ব গঠনের লক্ষ্যে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি হল রুমে দলটির দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে সভাপতি সাধারন সম্পাদক ও সাংগঠনিক পদে ৯২৩ জন কাউন্সিলরের মধ্যে ৮৫৭ জন ভোট দেন।

কাউন্সিলে উপস্থিত ছিলেন- রংপুর বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, আমিনুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিকসহ স্থানীয় নেতৃবৃন্দ। 

নবনির্বাচিত সাধারণ সম্পাদক  মকছুদার রহমান মাস্টার  বলেন, দীর্ঘ ৯ বছর পর নেতাকর্মীরা সরাসরি ভোটে নেতৃত্ব নির্বাচন করতে পেরেছেন। এতে তৃণমূলের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। এতে সাংগঠনিক গতিও বাড়বে। 

মন্তব্য (০)





image

ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে ...

image

পাবনায় ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্র...

পাবনা প্রতিনিধি : পাবনার সুজানগরে অভিযান চালিয়ে ৮০ পিস ইয়া...

image

ঈশ্বরগঞ্জে চলাচলের রাস্তা বন্ধ করে ঘর নির্মাণের অভিযোগ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

লালমনিরহাটে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর শপথ গ্রহণ অনুষ্ঠিত

লালমনিরহাট প্রতিনিধি:: ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জে...

image

এক যুগের অপেক্ষার অবসান: কালীগঞ্জ থেকে ঢাকায় সরাসরি বাস, ...

গাজীপুর প্রতিনিধি : ভোরের আলো ফুটতেই ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে পড়তেন চা...

  • company_logo