• লিড নিউজ
  • জাতীয়

দুর্গাপূজাকে কেন্দ্র করে সারাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: র‍্যাব মহাপরিচালক

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সিএনআই

নিউজ ডেস্কঃ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেছেন, ‘দুর্গাপূজাকে কেন্দ্র করে সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে।’ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রংপুর কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

‎তিনি বলেন, ‘আমাদের দেশে কিছু কাপুরুষ, অসুস্থ মন মানসিকতার লোকজন আছেন, যারা বিভিন্ন উৎসবে বিশৃঙ্খলার জন্য ছোটখাটো ঘটনা ঘটান। তবে এবারের শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে ঝুঁকি বিবেচনায় প্রত্যেকটি মন্দিরে, মণ্ডপে নিরাপত্তা জোরদার করা হবে।’

‎র‍্যাব মহাপরিচালক আরও বলেন, ‘আগামী ২৮ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে সারা দেশে ৩১ হাজার ৫৪৬টি মণ্ডপে পূজা শুরু হবে, ২৪ সেপ্টেম্বর সারা দেশে পূজা মণ্ডপের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে।  সিসিটিভির ব্যবস্থাসহ নিরবচ্ছিন্ন বৈদ্যুতিক সংযোগ থাকলে কাপুরুষ ও নিম্নরুচির মানুষ বিশৃঙ্খলার সুযোগ নিতে পারবে না।’

‎তিনি আরও বলেন, ‘র‍্যাব, পুলিশ, সেনাবাহিনী, বর্ডার গার্ড ও আনসার সদস্যরা কঠোর নজরদারি রাখবে প্রতিটি পূজামণ্ডপে। পাশাপাশি পূজা উদযাপন কমিটির সবাইকে সতর্ক থাকতে হবে। প্রতিটি পূজামণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক কমিটি গঠন করতে হবে, যাতে কেউ কোনো ধরনের অপচেষ্টা চালাতে না পারে।’

‎সামাজিক যোগাযোগ মাধ্যমে যেকোনো অপপ্রচারে কান না দিয়ে আগে প্রশাসনকে অবগত করার আহ্বান জানিয়ে র‍্যাব মহাপরিচালক বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রচার হলেই ভেরিফাই করে গুজব রটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একইসঙ্গে সীমান্তবর্তী এলাকায় সাত হাজার পূজামণ্ডপে সব বাহিনীর সদস্যরা সতর্ক থাকবে বলেও উল্লেখ করেন র‍্যাব মহাপরিচালক।’

মন্তব্য (০)





image

তৃণমূলের থেকে দেশের সর্বোচ্চ পদে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : তৃণমূলের রাজনীতি থেকে ধাপে ধাপে উঠে এসেছেন মির্...

image

যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

নিউজ ডেস্ক : উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ...

image

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রস...

নিউজ ডেস্ক : বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের জন্য মা...

image

গরিবের টেসলা বিদ্যুতের ডিমান্ড বাড়াচ্ছে, রাতেও চাহিদা ১৮ ...

নিউজ ডেস্ক : ব্যাটারিচালিত রিকশা ও ই-রিকশার মাত্রাতিরিক্ত ব্...

image

নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন

নিউজ ডেস্কঃ আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসে...

  • company_logo