ছবিঃ সিএনআই
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড় ভিটা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ভেলারপাড়া গ্রামে বাঁশবাগান থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, সোমবার সকাল ১০টার দিকে ঘাস কাটতে গিয়ে এক ব্যক্তি বাঁশবাগানের ভেতরে মরদেহটি দেখতে পান। তার ডাক-চিৎকারে এলাকাবাসী ছুটে আসে। পরে খবর পেয়ে কিশোরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহতের বয়স আনুমানিক ৫৫ বছর এবং তিনি মুসলিম। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। পরনে ছিল হাফশার্ট ও লুঙ্গি। লুঙ্গির মোচড় থেকে নগদ ৪৯ হাজার ৭৫০ টাকা উদ্ধার করা হয়েছে।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। মৃত্যুর কারণও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেল...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার শরৎগঞ্জ তফিজ উদ্দিন ...
পাবনা প্রতিনিধিঃ বাংলাদেশের প্রথম ও সবচেয়ে ব্যয়বহুল রূপপুর প...
কিশোরগঞ্জ প্রতিনিধি: বজ্রপাতের ঝুঁকি কমাতে কিশোরগঞ্জে ২...
গাজীপুর প্রতিনিধি: বাইরে থেকে সাধারণ একটি এলইডি লাইটের প্যাক...

মন্তব্য (০)