ফাইল ছবি
নিউজ ডেস্কঃ অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশে অর্থায়নের ঘাটতি থাকলেও শুধু ট্যাক্সের ওপর নির্ভর করে চলবে না। ব্যাংক খাতের ওপর নির্ভরতা কমিয়ে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়াতে হবে। আজ (সোমবার, ২২ সেপ্টেম্বর) রাজধানীর ডিএসসি টাওয়ারে আয়োজিত এক সেমিনারে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, ‘আমাদের দেশে ট্যাক্স জিডিপি রেশিও ৭.২৫ শতাংশ হলেও ব্রাজিলে এ হার ২৬ শতাংশ। এর কারণ দেশের মানুষ ট্যাক্স দিলেও সেবা পায় না। ’
তিনি বলেন, ‘সবাই ট্যাক্স কমাতে বলেন। এমন করা হলে সামনের দিনে বেতনভাতা দেয়াও কঠিন হয়ে পড়বে।’
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, ‘বিশ্বের তুলনায় স্টক মার্কেটে আমাদের অবস্থা লন খুবই দুর্বল।’ বিনিয়োগের জন্য ব্যাংকের উপর নির্ভরতা কমিয়ে শেয়ার বাজারের দিকে দাবিত হতে হবে।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী বলেন, ‘নিয়ন্ত্রণের মনোভাব থেকে বেরিয়ে উন্নয়নের মনোভাবের দিকে যেতে হবে।’
বিনিয়োগের পরিবেশ তৈরি করা যায়নি বলেই দেশের বাহিরে টাকা চলে গেছে বলেও মন্তব্য করেন তিনি।
নিজস্ব প্রতিবেদকঃ সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বল...
নিউজ ডেস্ক : দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার এবং বিদেশে কর্মসংস্থ...
নিজস্ব প্রতিবেদকঃ গৌতম বুদ্ধের অহিংসা নীতির বার্তা ছড়িয়...
নিউজ ডেস্ক : তিন হাজার কোটি টাকা অভিহিত মূল্যের ১৮২ দিন মেয়া...
নিউজ ডেস্ক : ডিসেম্বরকে কেন্দ্র করে এখন পর্যন্ত বড় ধরনের নাশ...

মন্তব্য (০)