• জাতীয়

রাজধানীতে ১০৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রাতভর টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে দেখা দিয়েছে জলাবদ্ধতা। গতকাল রোববার দিবাগত রাত থেকে সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত ঢাকায় ১০৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

‎এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী দুই দিনের ব্যবধানে বঙ্গোপসাগরে দু’টি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

‎আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। যার একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

‎আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ এবং ২৪ সেপ্টেম্বরের দিকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে আরও একটি লঘুচাপ সৃষ্টি হয়ে তা ঘনীভূত হতে পারে বলে পূর্বাভাসে এ বলা হয়েছে।

‎এসময় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহের কিছু কিছু স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে।

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর চূড়ান্ত হয়নি: শামা ওবায়েদ

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে ভারত ও জাপান সফর ক...

image

চলতি মাসে আরও ৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার

নিউজ ডেস্ক : চলতি আগস্ট মাসে আরও ৫ কার্গো তরলীকৃত প্রাকৃতিক...

image

তৃণমূলের থেকে দেশের সর্বোচ্চ পদে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : তৃণমূলের রাজনীতি থেকে ধাপে ধাপে উঠে এসেছেন মির্...

image

যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

নিউজ ডেস্ক : উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ...

image

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রস...

নিউজ ডেস্ক : বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের জন্য মা...

  • company_logo