• সমগ্র বাংলা

অগ্নিনির্বাপণ আইন লঙ্ঘন, সাতকানিয়ায় ১ লাখ ৪৫ হাজার টাকার জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাতটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) কেরানিহাট এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।

অভিযানে অগ্নিনির্বাপণের যথাযথ ব্যবস্থা না থাকা, মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপণ সিলিন্ডার সংরক্ষণ, আবাসিক এলাকায় সিলিন্ডার মজুত করা এবং লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যাওয়ার মতো বিভিন্ন অভিযোগের ভিত্তিতে জরিমানা করা হয়।

জরিমানা প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো—ছদাহা বৈলতলীর সিলিন্ডার গুদামের মালিক মো. ফেরদৌস (৫০ হাজার টাকা), কেরানিহাট মেসার্স মজিদ পেট্রোল পাম্প অ্যান্ড কোং (২০ হাজার টাকা), সাঙ্গু এলপিজি (২০ হাজার টাকা), বাজালিয়া অটো এলপিজি (১০ হাজার টাকা), কেরানিহাট অটো গ্যাস (২০ হাজার টাকা), তোহা এন্টারপ্রাইজ (২০ হাজার টাকা) এবং কেরানিহাট বাস মালিক সমিতি (৫ হাজার টাকা)।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান বলেন, “কেরানিহাট এলাকায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাতটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে দণ্ড দেওয়া হয়েছে। অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছাড়া কোনো প্রতিষ্ঠান পরিচালনা করতে দেওয়া হবে না। বহুতল ভবন, মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠানে সেফ এক্সিট না থাকলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

মন্তব্য (০)





image

মা‌নিকগ‌ঞ্জে শিক্ষক দিবসের ব‌্যানা‌রে শেখ হাসিনার নাম প্র...

১

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া উপ‌জেল...

image

চাটমোহরে বিদ্যালয় থেকে চুরি হওয়া ১৭টি ল্যাপটপ পরিত্যক্ত অ...

২

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার শরৎগঞ্জ তফিজ উদ্দিন ...

image

বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর : বিভিন্ন অভিযোগের ...

৩

পাবনা প্রতিনিধিঃ বাংলাদেশের প্রথম ও সবচেয়ে ব্যয়বহুল রূপপুর প...

image

বজ্রপাত নিরোধনে কিশোরগঞ্জে ২শ তালের চারা রোপণ

৪

কিশোরগঞ্জ প্রতিনিধি: বজ্রপাতের ঝুঁকি কমাতে কিশোরগঞ্জে ২...

image

লাইটের প্যাকেটেই লুকানো ছিল পিস্তল-গুলি

৫

গাজীপুর প্রতিনিধি: বাইরে থেকে সাধারণ একটি এলইডি লাইটের প্যাক...

  • company_logo