• সমগ্র বাংলা

লালমনিরহাটে শুভ মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: সারাদেশের ন্যায় লালমনিরহাটের বিভিন্ন পূজামণ্ডপে পুরোদমে চলছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি।বেশির ভাগ মণ্ডপে প্রতিমার কাঠামো তৈরি হয়ে গেছে। আজ রবিবার শুভ মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার এ আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। প্রতিবছর শরত্কালে দেবী দুর্গা কৈলাস পর্বত থেকে মর্ত্যে আসেন। এ জন্য দেশজুড়ে চলছে দেবী বন্দনার প্রস্তুতি। প্রতিমার অবকাঠামো তৈরি হয়েছে। এখন শুরু হবে রং করার কাজ।


সংশ্লিষ্টরা জানান,আজ ভোর সাড়ে ৫টায় মহালয়ার মধ্য দিয়ে শুরু হয় শারদ উৎসবের আনুষ্ঠানিকতা। পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের শুরুর তিথি এই মহালয়া।
এ উপলক্ষে সারা দেশের ন্যায় লালমনিরহাটের মন্দির ও পূজামণ্ডপগুলোতে ধর্মীয় নানা আচার-অনুষ্ঠানের আয়োজনে শুরু হয়েছে। চণ্ডীপাঠ ছাড়াও মঙ্গলঘট স্থাপন এবং ঢাক-কাঁসর ও শঙ্খ বাজিয়ে দেবীকে মর্ত্যে আহ্বান জানান ভক্তরা।

মন্তব্য (০)





image

মা‌নিকগ‌ঞ্জে শিক্ষক দিবসের ব‌্যানা‌রে শেখ হাসিনার নাম প্র...

১

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া উপ‌জেল...

image

চাটমোহরে বিদ্যালয় থেকে চুরি হওয়া ১৭টি ল্যাপটপ পরিত্যক্ত অ...

২

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার শরৎগঞ্জ তফিজ উদ্দিন ...

image

বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর : বিভিন্ন অভিযোগের ...

৩

পাবনা প্রতিনিধিঃ বাংলাদেশের প্রথম ও সবচেয়ে ব্যয়বহুল রূপপুর প...

image

বজ্রপাত নিরোধনে কিশোরগঞ্জে ২শ তালের চারা রোপণ

৪

কিশোরগঞ্জ প্রতিনিধি: বজ্রপাতের ঝুঁকি কমাতে কিশোরগঞ্জে ২...

image

লাইটের প্যাকেটেই লুকানো ছিল পিস্তল-গুলি

৫

গাজীপুর প্রতিনিধি: বাইরে থেকে সাধারণ একটি এলইডি লাইটের প্যাক...

  • company_logo