• জাতীয়

‎শুভ মহালয়া আজ

  • জাতীয়

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদকঃ শুভ মহালয়া আজ। এর মধ্য দিয়ে দেবী দুর্গার আগমনের ধ্বনি বেজেছে। রোববার (২১ সেপ্টেম্বর) ভোর থেকেই দেবী দুর্গাকে মর্তে আমন্ত্রণ জানাতে চন্ডীপাঠ-ঘট স্থাপন শুরু হয়।

‎রোববার ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে পিতৃপক্ষ শেষ হয়ে দেবীপক্ষ শুরু হয়। এর মধ্য দিয়ে দুর্গাপূজার ক্ষণ গণনা শুরু হয়। ভোরে চন্ডী পাঠের মাধ্যমে ধরণীর সকল অমঙ্গল দূর করতে দেবীকে আমন্ত্রণ জানানো হয় মর্তে। এর পাশাপাশি পিতৃপক্ষের পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করে আত্মার মঙ্গল কামনা করেন সনাতন ধর্মালম্বীরা।

‎মহালয়া উপলক্ষে দেশের সকল মন্দির ও পূজামণ্ডপে আজ ধর্মীয় নানা আচার ও অনুষ্ঠানের আয়োজন থাকবে।

‎দেবী দুর্গা সব অশুভ শক্তি বিনাশের প্রতীক রূপে পূজিত। পুরাণে মতে, মহালয়ার দিনে দেবী দুর্গা মহিষাসুর বধের দায়িত্ব পান। শিবের বর অনুযায়ী কোনো মানুষ বা দেবতা মহিষাসুরকে হত্যা করতে পারবে না। ফলে অসীম ক্ষমতাশালী মহিষাসুর দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করে এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর হতে চায়।

‎পঞ্জিকা অনুযায়ী, এবার দেবী গজ বা হাতিতে চড়ে মর্ত্যে আসবেন। এর মাধ্যমে সারা পৃথিবীতে সুখ-শান্তি বিরাজ করবে বলে বিশ্বাস করেন সনাতন ধর্মাবলম্বীরা।

‎এদিকে, আজ থেকে পরবর্তী ছয় দিন ধরে দেবীর আগমনের প্রস্তুতি চলবে। আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠীর মাধ্যমে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর ২ অক্টোবর দশমীতে প্রতীমা বিসর্জনের মধ্যে দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হবে।

‎এই বছর সারাদেশে ৩৩ হাজার ৫৭৬টি মন্ডপে দুর্গার আরাধনা হবে। এরইমধ্যে সব মন্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

মন্তব্য (০)





image

বিমানের তদন্ত শুরু, সরানো হলো জনসংযোগ কর্মকর্তা বোসরাকে

নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ...

image

ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা

নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সা...

image

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর চূড়ান্ত হয়নি: শামা ওবায়েদ

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে ভারত ও জাপান সফর ক...

image

চলতি মাসে আরও ৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার

নিউজ ডেস্ক : চলতি আগস্ট মাসে আরও ৫ কার্গো তরলীকৃত প্রাকৃতিক...

image

তৃণমূলের থেকে দেশের সর্বোচ্চ পদে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : তৃণমূলের রাজনীতি থেকে ধাপে ধাপে উঠে এসেছেন মির্...

  • company_logo