• জাতীয়

ধেয়ে আসছে সুপার টাইফুন ‘নান্দো’, আঘাত হানবে কবে?

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ফিলিপাইন সাগরে সৃষ্ট ‘নান্দো’ নামে সামুদ্রিক ঝড়টি সোমবার (২২ সেপ্টেম্বর) ‘সুপার টাইফুনে’ পরিণত হতে পারে। ফিলিপাইনের রাষ্ট্রীয় আবহাওয়া ব্যুরো বিষয়টি নিশ্চিত করেছে।

ইতোমধ্যে অভ্যন্তরীণ ও স্থানীয় সরকার মন্ত্রণালয় (ডিআইএলজি) একটি জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। মন্ত্রণালয় ঝুঁকিপূর্ণ এলাকার স্থানীয় প্রশাসনকে বাসিন্দাদের দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।

বিশেষ করে উপকূলীয় অঞ্চল, নিচু এলাকা এবং ভূমিধসের ঝুঁকিতে থাকা মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ফিলিপাইন নিউজ এজেন্সি।

ফিলিপাইন নিউজ এজেন্সির তথ্যমতে, টাইফুন আঘাত হানার সময় জননিরাপত্তা নিশ্চিত করতে জনগণের প্রতি কিছু নিয়ম জারি করেছে। এর মধ্যে রয়েছে সমুদ্রে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা এবং মদ্যপান নিষিদ্ধ করা। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত ছোট নৌকা বা মাছ ধরার ট্রলার সমুদ্রে যেতে পারবে না বলেও নির্দেশনা দেওয়া হয়েছে।

স্থানীয় প্রশাসনকে বলা হয়েছে, পর্যাপ্ত ত্রাণসামগ্রী, বিদ্যুৎ সরবরাহ এবং মানবিক সহায়তা দিয়ে আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখতে। এই আশ্রয়কেন্দ্রগুলো ঝড়ে বাস্তুচ্যুত হওয়া মানুষ এবং যারা নৌকা চালাতে পারেন না তাদের জন্য ব্যবহার করা হবে। এ ছাড়া কর্তৃপক্ষকে আবহাওয়া পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করতে বলা হয়েছে।

মন্তব্য (০)





image

বিমানের তদন্ত শুরু, সরানো হলো জনসংযোগ কর্মকর্তা বোসরাকে

নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ...

image

ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা

নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সা...

image

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর চূড়ান্ত হয়নি: শামা ওবায়েদ

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে ভারত ও জাপান সফর ক...

image

চলতি মাসে আরও ৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার

নিউজ ডেস্ক : চলতি আগস্ট মাসে আরও ৫ কার্গো তরলীকৃত প্রাকৃতিক...

image

তৃণমূলের থেকে দেশের সর্বোচ্চ পদে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : তৃণমূলের রাজনীতি থেকে ধাপে ধাপে উঠে এসেছেন মির্...

  • company_logo