• লিড নিউজ
  • জাতীয়

জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না, বিরোধীরা কোনোদিন ফিরতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ জুলাই-আগস্টের আন্দোলনে শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আন্দোলনে যারা বিরোধিতা করেছেন তারা কোনোদিনও ফিরতে পারবে না বলেও জানান তিনি।

‎শনিবার (২০ সেপ্টেম্বর ) দুপুর আড়াইটায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও তারুণ্যের উৎসবের অংশ হিসেবে মাওয়া প্রান্তে জুলাই বিপ্লব ও পরে জাজিরা প্রান্তে জুলাই আত্মত্যাগের গ্রাফিতি উদ্বোধন করে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন।

‎গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও তারুণ্যের উৎসবের অংশ হিসেবে জুলাই আত্মত্যাগের গ্রাফিতি।
‎জুলাইয়ের গণঅভ্যুত্থান কেবল একটি আন্দোলন ছিল না, বরং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম ছিলো উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পদ্মা সেতুতে জুলাই গ্রাফিতির আয়োজন কেবল একটি উদ্বোধনী অনুষ্ঠান নয়; এটি ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয়ার এক অনন্য প্রয়াস। জুলাই বীরত্ব ও জুলাই আত্মত্যাগ নামের গ্রাফিতিটি আমাদের মনে করিয়ে দেবে স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য তরুণ সমাজ কীভাবে আত্মত্যাগ করে নজির স্থাপন করেছে।

‎তিনি আরও বলেন, এই আন্দোলন জাতিকে নতুন দিশা দিয়েছিল। আমি বিশ্বাস করি, এ ধরনের উদ্যোগ মানুষকে সত্য, ন্যায়, স্বাধীনতা ও গণতন্ত্রের চেতনায় উজ্জীবিত করবে।

‎ভবিষ্যতে এই গ্রাফিতি মুছে ফেলা হতে পারে কি না এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, যারা এই গ্রাফিতির বিরুদ্ধে তারা আর কোনোদিন ফিরতে পারবে না। যদি কেউ এটা মনে করে থাকে তাহলে সেটা তাদের ভুল ধারণা। এমন ধারণা মাথা থেকে ঝেড়ে ফেলার আহ্বানও জানান তিনি।

‎অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়, জেলা ও পুলিশ প্রশাসনের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে জুলাই গণঅভ্যুথানে হতাহতদের জন্য দোয়া-মোনাজাত করা হয়।

মন্তব্য (০)





image

আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষ...

নিউজ ডেস্ক : অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী...

image

সাক্ষীদের বর্ণনায় উঠে এলো রামিসা হত্যাকাণ্ডের ভয়াবহতা

নিউজ ডেস্ক : রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের ...

image

প্রবাসী কার্ড চালু হলে বিএমইটি কার্ড থাকবে না: প্রবাসীকল্...

নিউজ ডেস্ক : প্রবাসীদের জন্য একক ডিজিটাল সুবিধা নিশ্চিত করতে...

image

পরিবর্তন হতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি

নিউজ ডেস্ক : ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নির্ধারিত তারিখ পরিব...

image

ডেঙ্গু পরীক্ষায় ৮০ শতাংশ ছাড়, চিকিৎসকদের ফি না নেওয়ার নির...

নিউজ ডেস্ক : ডেঙ্গু চিকিৎসা ব্যয় কমাতে বেসরকারি হাসপাতালে ডে...

  • company_logo