• সমগ্র বাংলা

নবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ আটক ৩

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জ ও মুন্সিগঞ্জের সিরাজদিখানের খারশুর মোড়ে চেকপোষ্টে দায়িত্ব পালনকালে ৪ মাদক ব্যবসায়ীকে আটক ও ১৪ কেজি গাঁজা উদ্ধার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। শনিবার ভোর তিনটায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে নবাবগঞ্জ থানায় মাদক আইনে মামলা হয়েছে। এরা সবাই আন্ত:জেলা পেশাদার মাদক ব্যবসায়ী বলে ধারণা করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাতে পুলিশের একটি টিম নবাবগঞ্জ-ঢাকা সড়কের খারশুর প্রান্তে চেকপোষ্টে টহল দায়িত্ব পালনকালে একটি সিএনজি যোগে ঢাকার দিক হতে ৩ জন পুরুষ ও ১ জন মহিলা ওইখানে নামে।  তারা হাতে ব্যাগসহ হেটে শিবারমপুরের দিকে যেতে উদ্যত হয়। এসময় পুলিশ তাঁদেরকে থামতে বলায় একজন দৌড়ে চলে যায়। বাকিদের আটক করে পুলিশ। তাঁদের ব্যাগ তল্লাশি করলে তিন জনের নিকট হতে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এরা হলেন হবিগঞ্জের চুনারুঘাট এলাকার আব্দুল হালিমের ছেলে আলী হোসেন(২৪), একই এলাকার আব্দুল মজিদের ছেলে ফয়সাল মিয়া(২০), পলাতক রায়হান(২৩) , ব্রাক্ষ্মনবাড়িয়ার সরাইলের আমির আলীর কন্যা নিলুফা আক্তার(৪০). ।
পুলিশ তাঁদেরকে আটক করে নবাবগঞ্জ থানায় এনে গাঁজা উদ্ধারের দায়ে মাদক আইনে মামলা করে গ্রেপ্তার দেখায়। পরে সেই মামলায় শনিবার দুপুরে তাঁদেরকে আদালতে প্রেরণ করে।
নবাবগঞ্জ থানার এস আই রাজিবুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত তিন জনকে শনিবার দুপুর ১২টায় মামলার আসামী হিসেবে আদালতে প্রেরণ করা হয়েছে। এরা সবাই পেশাদার মাদক ব্যবসায়ী। এদের প্রত্যেকের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

মন্তব্য (০)





image

মা‌নিকগ‌ঞ্জে শিক্ষক দিবসের ব‌্যানা‌রে শেখ হাসিনার নাম প্র...

১

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া উপ‌জেল...

image

চাটমোহরে বিদ্যালয় থেকে চুরি হওয়া ১৭টি ল্যাপটপ পরিত্যক্ত অ...

২

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার শরৎগঞ্জ তফিজ উদ্দিন ...

image

বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর : বিভিন্ন অভিযোগের ...

৩

পাবনা প্রতিনিধিঃ বাংলাদেশের প্রথম ও সবচেয়ে ব্যয়বহুল রূপপুর প...

image

বজ্রপাত নিরোধনে কিশোরগঞ্জে ২শ তালের চারা রোপণ

৪

কিশোরগঞ্জ প্রতিনিধি: বজ্রপাতের ঝুঁকি কমাতে কিশোরগঞ্জে ২...

image

লাইটের প্যাকেটেই লুকানো ছিল পিস্তল-গুলি

৫

গাজীপুর প্রতিনিধি: বাইরে থেকে সাধারণ একটি এলইডি লাইটের প্যাক...

  • company_logo