• সমগ্র বাংলা

পুলিশের জালে ধারা লোহাগাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামী লাভলু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়ায় ব্যবসায়ী শাহ আলম সওদাগর হত্যা মামলার প্রধান  আসামি লাভলু(৫০) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গতকাল দিবাগত রাত সাড়ে ৩টার দিকে থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমানের নেতৃত্বে এসআই মাঈনুদ্দিন ও সঙ্গীয় ফোর্সদের সাথে নিয়ে চন্দনাইশের দোহাজারী দেওয়ানহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক লাভলু লোহাগাড়া উপজেলার আধুনগরের ৮নং ওয়ার্ডের ঘটিয়ার পাড়ার মৃত মোজাহের মিয়ার ছেলে।

উল্লেখ্য,  গত ১২ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আধুনগরের ঘটিয়ার পাড়ায়  সীমানা বিরোধকে কেন্দ্র করে চাচাত ভাই লাভলুর  কোদালের কোপে জেঠাতো ভাই শাহ আলম সওদাগর নিহত হন।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, লাভলু ব্যবসায়ী শাহ আলম হত্যা মামলার মূল আসামী। হত্যাকাণ্ডের পর থেকে সে এলাকা ছাড়া ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ টিম অভিযান পরিচালনা করে চন্দনাইশের দোহাজারী দেওয়ানহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। গ্রেফতারকৃত লাভলুকে সকালে চট্টগ্রাম আদালতে সৌপর্দ করা হয়েছে।

মন্তব্য (০)





image

মা‌নিকগ‌ঞ্জে শিক্ষক দিবসের ব‌্যানা‌রে শেখ হাসিনার নাম প্র...

১

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া উপ‌জেল...

image

চাটমোহরে বিদ্যালয় থেকে চুরি হওয়া ১৭টি ল্যাপটপ পরিত্যক্ত অ...

২

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার শরৎগঞ্জ তফিজ উদ্দিন ...

image

বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর : বিভিন্ন অভিযোগের ...

৩

পাবনা প্রতিনিধিঃ বাংলাদেশের প্রথম ও সবচেয়ে ব্যয়বহুল রূপপুর প...

image

বজ্রপাত নিরোধনে কিশোরগঞ্জে ২শ তালের চারা রোপণ

৪

কিশোরগঞ্জ প্রতিনিধি: বজ্রপাতের ঝুঁকি কমাতে কিশোরগঞ্জে ২...

image

লাইটের প্যাকেটেই লুকানো ছিল পিস্তল-গুলি

৫

গাজীপুর প্রতিনিধি: বাইরে থেকে সাধারণ একটি এলইডি লাইটের প্যাক...

  • company_logo