• জাতীয়

অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে যা বললেন শিশির মনির

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন ফৌজদারি আইন ও সংবিধান বিশেষজ্ঞ অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

‎শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে এক ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি এ প্রতিক্রিয়া জানান।

‎শিশির মনির লিখেছেন, বৈধতার মূল উৎস ১০৬ অনুচ্ছেদ নয়। জনগণের ইচ্ছার চরম বহিঃপ্রকাশই বৈধতার একমাত্র উৎস। 

‎তিনি আরও লিখেছেন, এটি বুঝতে না পারলে ভুল করবেন। একদিন অনুশোচনা করবেন। আশাকরি ইগো থেকে বের হয়ে আসবেন।

‎এর আগে, গত বছরের ৮ আগস্ট নোবেল বিজয়ী ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত চাওয়া হয়। আপিল বিভাগ সংবিধানের ১০৬ অনুচ্ছেদের আলোকে অন্তবর্তী সরকার গঠনের পক্ষে মত দেন। 

‎আইন বিশেষজ্ঞদের কেউ কেউ আপিল বিভাগের এই মতামতকে অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক বৈধতা বলে মনে করেন। তবে আইন বিশেষজ্ঞ অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের মতে এই অন্তবর্তী সরকার কোনো সাংবিধানিক সরকার নয়। এটা গণঅভ্যুত্থানের সরকার। তাই বিশেষ সাংবিধানিক আদেশ জারির মাধ্যমে গণঅভ্যুত্থানকে আইনি স্বীকৃতি দিতে হবে।

মন্তব্য (০)





image

বিমানের তদন্ত শুরু, সরানো হলো জনসংযোগ কর্মকর্তা বোসরাকে

নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ...

image

ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা

নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সা...

image

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর চূড়ান্ত হয়নি: শামা ওবায়েদ

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে ভারত ও জাপান সফর ক...

image

চলতি মাসে আরও ৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার

নিউজ ডেস্ক : চলতি আগস্ট মাসে আরও ৫ কার্গো তরলীকৃত প্রাকৃতিক...

image

তৃণমূলের থেকে দেশের সর্বোচ্চ পদে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : তৃণমূলের রাজনীতি থেকে ধাপে ধাপে উঠে এসেছেন মির্...

  • company_logo