• লিড নিউজ
  • জাতীয়

দেশের বেশিরভাগ জেলায় বজ্রপাতসহ প্রবল বৃষ্টির আশংকা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকা শহরসহ দেশের বেশিরভাগ জেলার উপর দিয়ে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করেছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।

‎বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে তিনি জানান, রাত ১২টার পর থেকে আগামীকাল শুক্রবার সকাল ৬টার মধ্যে দেশের মধ্যাঞ্চলের জেলাগুলোর উপরে তীব্র বজ্রপাতসহ বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। এর মধ্যে রাজশাহী, খুলনা, ঢাকা, ময়মনিসংহ, বরিশাল ও চট্রগ্রাম বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। 

‎বিশেষ করে ঢাকা বিভাগের সকল জেলা, রাজশাহী বিভাগের রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, বগুড়া, ময়মনিসংহ বিভাগের জামালপুর, ময়মনসিংহ, খুলনা বিভাগের কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মাগুরা, ঝিনাইদহ, নড়াইল, যশোর, বরিশাল বিভাগের উত্তর দিকের জেলাগুলো, চট্রগ্রাম বিভাগের চাঁদপুর, কুমিল্লা, ব্রাক্ষণবাড়িয়া, সিলেট বিভাগের হবিগঞ্জ, মৌলভীবাজার, রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাও, দিনাজপুর, নীলফামারী জেলাগুলোর উপরে তীব্র বজ্রপাতসহ বৃষ্টির প্রবল আশংকা করা হচ্ছে।

‎তিনি আরও বলেন, এই পূর্বাভাস লেখার সময় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যর মধ্যাঞ্চল ও উত্তর দিকের একাধিক জেলার (নদিয়া, বর্ধমান, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, মালদহ, জলপাইগুড়ি) উপরে বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি হচ্ছে যা রাত ৩টা পর্যন্ত অব্যহত থাকার আশংকা করা যাচ্ছে। এ ছাড়া, রাত ১২ টার পর থেকে সকাল ৬ টার মধ্যে উত্তর দিকের কোন-কোন জেলার উপরে বিশেষ করে উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুর দুয়ার জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।

মন্তব্য (০)





image

বিমানের তদন্ত শুরু, সরানো হলো জনসংযোগ কর্মকর্তা বোসরাকে

নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ...

image

ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা

নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সা...

image

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর চূড়ান্ত হয়নি: শামা ওবায়েদ

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে ভারত ও জাপান সফর ক...

image

চলতি মাসে আরও ৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার

নিউজ ডেস্ক : চলতি আগস্ট মাসে আরও ৫ কার্গো তরলীকৃত প্রাকৃতিক...

image

তৃণমূলের থেকে দেশের সর্বোচ্চ পদে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : তৃণমূলের রাজনীতি থেকে ধাপে ধাপে উঠে এসেছেন মির্...

  • company_logo