• জাতীয়

‎প্রধান উপদেষ্টার আমন্ত্রণেই রাজনৈতিক নেতারা যুক্তরাষ্ট্রে তার সফরসঙ্গী: প্রেস সচিব

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এবার তার সফরসঙ্গীর তালিকায় চার রাজনৈতিক নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। যাদের মধ্যে বিএনপির দুইজন, জামায়েতের একজন এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একজন নেতা রয়েছে।
‎
‎তারা হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।
‎
‎এই রাজনৈতিক নেতারা প্রধান উপদেষ্টার আমন্ত্রণেই যুক্তরাষ্ট্র সফরে তার সঙ্গী হচ্ছেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। তার মতে, এবারের জাতিসংঘ অধিবেশন খুবই গুরুত্বপূর্ণ।
‎
‎বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
‎
‎শফিকুল আলম জানিয়েছেন, নির্বাচন কমিশনের দুইটি আইন সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে অন্তবর্তী সরকার। ইসি সচিবালয় আইন-২০০৯ এর ৫ নম্বর ধারা সংশোধনের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। নির্বাচন কমিশনের কাজকে গতিশীল করার জন্যই তা করা হয়েছে।
‎
‎এছাড়া, মোট ৭৭টি গুরুত্বপূর্ণ সংস্কারের মধ্যে ২৪টি বাস্তবায়ন ও ১৪টি আংশিক বাস্তবায়ন হয়েছে বলে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

মন্তব্য (০)





image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐ...

১

নিজস্ব প্রতিবেদকঃ সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বল...

image

কাতারে আরও দক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ চায় বাংলাদেশ

২

নিউজ ডেস্ক : দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার এবং বিদেশে কর্মসংস্থ...

image

রকি বড়ুয়ার সমন্বয়ে চীবর দানোৎসবে একই মঞ্চে সম্প্রীতির বন্...

৩

‎নিজস্ব প্রতিবেদকঃ গৌতম বুদ্ধের অহিংসা নীতির বার্তা ছড়িয়...

image

৩ হাজার কোটি টাকার সুকুক নিলামে তোলার সিদ্ধান্ত

৪

নিউজ ডেস্ক : তিন হাজার কোটি টাকা অভিহিত মূল্যের ১৮২ দিন মেয়া...

image

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

৫

নিউজ ডেস্ক : ডিসেম্বরকে কেন্দ্র করে এখন পর্যন্ত বড় ধরনের নাশ...

  • company_logo