• সমগ্র বাংলা

রাণীনগরে গবাদিপশুর বিনামূল্যে টিকাদান কার্যক্রম শুরু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে বিনামূল্যে ছাগল ও ভেড়ার টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গনে প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন “পিপিআর রোগনির্মূল  ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্প” এর আওতায় ছাগল ও ভেড়ার পিপিআর রোগনির্মূল করনে ২য় ডোজ টিকা প্রয়োগের সময় বাদ যাওয়া ছাগল ও ভেড়ায় (৩ মাস বয়সের কম বয়সের ছাগল ও ভেড়ায় অথবা গর্ভবতী  ছাগল ও ভেড়ায়) বিনামূল্যে পিপিআর টিকা প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রফি ফয়সাল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাকিবুল হাসান। এছাড়াও ১নং খট্টেশ্বর রাণীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাঃ চন্দনা সারমিন রুমকী, ভেটেরিনারি সার্জন ডাঃ মিশকাতুল জাবির প্রমুখ। পিপিআর রোগনির্মূলে বিনামূল্যে পিপিআর টিকা প্রদানের এই কার্যক্রম উপজেলার সকল ইউনিয়নে চলমান থাকবে বলে জানান উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রফি ফয়সাল তালুকদার।

তিনি আরো জানান, পিপিআর রোগ ছাগল ও ভেড়ার একটি ভাইরাস জনিত মারাত্মক সংক্রামক রোগ। এ রোগে আক্রান্ত ছাগলের মৃত্যুহার শতকরা ৫০-৮০ ভাগ। দেশের প্রান্তিক পর্যায়ে বসবাস করা দরিদ্র জনগোষ্ঠী ছাগল ও ভেড়া পালন করে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। সে কারণে এই রোগে আক্রান্ত হলে আর্থিক ভাবে তারা চরম ক্ষতিগ্রস্ত হয়ে পড়েন। নিয়মিত ও সঠিক পদ্ধতিতে টিকা প্রদানে এই রোগ থেকে শতভাগ মুক্ত থাকা যায়। সেই আলোকে দেশব্যাপী ছাগল ও ভেড়ার পিপিআর রোগনির্মূলের লক্ষ্যে বিনামূল্যে এই টিকা প্রদান কার্যক্রম চলমান থাকবে।
 

মন্তব্য (০)





image

পাবনায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, যুবককে আটক ...

১

পাবনা প্রতিনিধি : পাবনায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্...

image

মা‌নিকগ‌ঞ্জে শিক্ষক দিবসের ব‌্যানা‌রে শেখ হাসিনার নাম প্র...

২

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া উপ‌জেল...

image

চাটমোহরে বিদ্যালয় থেকে চুরি হওয়া ১৭টি ল্যাপটপ পরিত্যক্ত অ...

৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার শরৎগঞ্জ তফিজ উদ্দিন ...

image

বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর : বিভিন্ন অভিযোগের ...

৪

পাবনা প্রতিনিধিঃ বাংলাদেশের প্রথম ও সবচেয়ে ব্যয়বহুল রূপপুর প...

image

বজ্রপাত নিরোধনে কিশোরগঞ্জে ২শ তালের চারা রোপণ

৫

কিশোরগঞ্জ প্রতিনিধি: বজ্রপাতের ঝুঁকি কমাতে কিশোরগঞ্জে ২...

  • company_logo