• সমগ্র বাংলা

ফরিদপুরে স্পিডবোটে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া, তদন্তে পুলিশ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় কুমার নদের বুকে স্পিডবোট ও ট্রলারে করে দেশীয় অস্ত্রের মহড়া দিয়েছে একদল কিশোর গ্যাং সদস্য।

বুধবার বিকেলে এই ঘটনা ঘটে। উচ্চস্বরে গান বাজিয়ে এবং বিভিন্ন অঙ্গভঙ্গিতে তাদের অস্ত্রের মহড়া দিতে দেখা যায়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় প্রশাসনের নজর আসে।

পুলিশ তাৎক্ষণিকভাবে তাদের আটকের চেষ্টা করলে তারা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন নিশ্চিত করেছেন যে, কিশোর গ্যাংয়ের সদস্যরা ৭টি স্পিডবোট ও ট্রলারে করে এই মহড়া চালায়। তারা চাইনিজ কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র প্রদর্শন করে।

ওসি আশরাফ হোসেন  জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে যে,  এই গ্যাংয়ের সদস্যরা স্থানীয় নয়। ধারণা করা হচ্ছে, তারা মাদারীপুরের রাজৈর থেকে স্পিডবোট ও ট্রলার ভাড়া করে এসেছিল। রাজৈর থানাকে বিষয়টি জানানো হয়েছে এবং তাদের আটকের জন্য অভিযান চলছে।

 

মন্তব্য (০)





image

পাবনায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, যুবককে আটক ...

১

পাবনা প্রতিনিধি : পাবনায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্...

image

মা‌নিকগ‌ঞ্জে শিক্ষক দিবসের ব‌্যানা‌রে শেখ হাসিনার নাম প্র...

২

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া উপ‌জেল...

image

চাটমোহরে বিদ্যালয় থেকে চুরি হওয়া ১৭টি ল্যাপটপ পরিত্যক্ত অ...

৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার শরৎগঞ্জ তফিজ উদ্দিন ...

image

বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর : বিভিন্ন অভিযোগের ...

৪

পাবনা প্রতিনিধিঃ বাংলাদেশের প্রথম ও সবচেয়ে ব্যয়বহুল রূপপুর প...

image

বজ্রপাত নিরোধনে কিশোরগঞ্জে ২শ তালের চারা রোপণ

৫

কিশোরগঞ্জ প্রতিনিধি: বজ্রপাতের ঝুঁকি কমাতে কিশোরগঞ্জে ২...

  • company_logo