• জাতীয়

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ সিসা জব্দ ‎

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রাজধানীর বনানীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) বিশেষ অভিযানে দুটি সিসা বার থেকে ১৫ কেজি সিসা জব্দ করা হয়েছে।

‎বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এ অভিযানে বনানীর আল গেসিনো ও হাবানা সিসা বারে একযোগে তল্লাশি চালানো হয়।

‎রাত ১০টায় অভিযান শেষে এক সংবাদ সম্মেলনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক এ কে এম শওকত ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

‎অভিযানে আল গেসিনো সিসা বার থেকে সাড়ে ১০ কেজি শিসা, ১০ প্যাকেট কয়লা এবং শিসা সেবনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। একইসঙ্গে হাবানা সিসা বার থেকে সাড়ে ৪ কেজি সিসা জব্দ করা হয়।

‎এসময় হাবানা সিসাবার থেকে মিরাজ ও রিজভি নামের দুই ব্যক্তিকে আটক করে ডিএনসি। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।

মন্তব্য (০)





image

রাষ্ট্রপতি নির্বাচনে অলির নামে দুটি মনোনয়নপত্র কেন

নিউজ ডেস্ক : ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে...

image

বিমানের তদন্ত শুরু, সরানো হলো জনসংযোগ কর্মকর্তা বোসরাকে

নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ...

image

ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা

নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সা...

image

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর চূড়ান্ত হয়নি: শামা ওবায়েদ

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে ভারত ও জাপান সফর ক...

image

চলতি মাসে আরও ৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার

নিউজ ডেস্ক : চলতি আগস্ট মাসে আরও ৫ কার্গো তরলীকৃত প্রাকৃতিক...

  • company_logo