ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ দেশের বিখ্যাত সোয়াম্প ফরেস্ট রাতারগুল পরিদর্শন করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি রাতারগুল সোয়াম্প ফরেস্ট এলাকা পরিদর্শন করেন।
এ সময় সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলমসহ সরকারের বিভিন্ন পর্যায়ের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় ডক্টর আসিফ নজরুল সাংবাদিকদের জানান, পরিবেশ সমুন্নত রেখে আরও অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন। দেশের একমাত্র সোয়াম্প ফরেস্ট রাতারগুল। স্থানীয়দের জীবনমান উন্নয়নে পর্যটন অবকাঠামো গড়ে তুলে সরকারের তরফে সবধরনের সহযোগিতার হাত প্রসারিত থাকবে। তিনি নৌকায় রাতারগুল সোয়াম্প ফরেস্ট ঘুরে দেখেন। এ সময় নৌকার মাঝিদের মুখে শোনেন বিভিন্ন ধরনের গান।
নিউজ ডেস্ক : ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে...
নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ...
নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সা...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে ভারত ও জাপান সফর ক...
নিউজ ডেস্ক : চলতি আগস্ট মাসে আরও ৫ কার্গো তরলীকৃত প্রাকৃতিক...

মন্তব্য (০)