• জাতীয়

ফ্যাসিবাদী শাসনামলে রোহিঙ্গা নীতি প্রচণ্ড নিয়ন্ত্রিত ছিল: ফরহাদ মজহার

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : সাম্রাজ্যবাদী শক্তিদের দ্বারা ফ্যাসিবাদী শাসনামলে বাংলাদেশের রোহিঙ্গা নীতি প্রচণ্ডভাবে নিয়ন্ত্রিত ছিল বলে মন্তব্য করেছেন চিন্তাবিদ ও কলামিস্ট ফরহাদ মজহার। 

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে রোহিঙ্গা ইস্যুতে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, রোহিঙ্গাদের সমস্যাকে আমাদের একটি বৈশ্বিক সমস্যা হিসেবে দেখতে হবে। এটি শুধুমাত্র মানবতাবাদি সমস্যা নয়। এটি রাজনৈতিক ও সামরিক সমস্যা। পাশাপাশি এটি ভূরাজনৈতিক সমস্যাও বটে। তাই আন্তর্জাতিক সম্প্রদায়কে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিতে হবে।

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না বাংলাদেশ, বরং আশ্রিতদের নিজ মাতৃভূমিতে ফেরত পাঠানোর ব্যাপারে অঙ্গীকারাবদ্ধ সরকার।

তিনি বলেন, সামনের বছর রোহিঙ্গারা তাদের নিজ দেশে চলে যেতে পারবে আশা করছি। আন্তর্জাতিক সহায়তা ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়। তবে কূটনৈতিকভাবে সরকার চেষ্টা চালাচ্ছে।

আরাকান রোহিঙ্গা ন্যাশনাল এলায়েন্সের (আরএনএ) চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, রাজনৈতিক বা দেশীয় হস্তক্ষেপ ছাড়া কোনো ধরনের প্রত্যাবর্তন সম্ভব হয় না।

মন্তব্য (০)





image

রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জেলাজুড়ে উৎসবের ...

নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...

image

রাষ্ট্রপতি নির্বাচনে অলির নামে দুটি মনোনয়নপত্র কেন

নিউজ ডেস্ক : ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে...

image

বিমানের তদন্ত শুরু, সরানো হলো জনসংযোগ কর্মকর্তা বোসরাকে

নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ...

image

ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা

নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সা...

image

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর চূড়ান্ত হয়নি: শামা ওবায়েদ

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে ভারত ও জাপান সফর ক...

  • company_logo