• সমগ্র বাংলা

চাটমোহরে পূনস্থাপন করা অবৈধ স্বোতিবাঁধ অপসারণ করলো প্রশাসন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে চলনবিলে ফের পানি প্রবাহ বাধা সৃষ্টি করে মাছ শিকার করার অভিযোগে অবৈধ স্বোতিবাঁধ অপসারণ করেছে প্রশাসন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে চলনবিলের নিমাইচড়া ইউনিয়নের  ছাওয়ালদহ বিলের ধর্মগাছা ব্রিজের নিচে এই অভিযান পরিচালনা করেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) মুসা নাসের চৌধুরী। 

উল্লেখ্য, মাত্র কয়েকদিন আগে পানি প্রবাহ বন্ধ করে তৈরি করা এই বাঁধ অপসারণ করা হয়েছিল। কিন্তু একটি চিহ্নিত গোষ্ঠী একটি রাজনৈতিক দলের আশ্রয়ে আইনের তোয়াক্কা না করে দেশীয় প্রজাতির মাছ ও চলনবিল অঞ্চলের কৃষকদের হুমকির মুখে ফেলে ব্যক্তিস্বার্থ হাসিলে আবারও সোঁতিবাধ স্থাপন করেছিল।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আব্দুল মতিন জানান, ধর্মগাছা ব্রিজের নিচে এক শ্রেণীর অসাধু ব্যক্তি আবার বাঁশ, বাঁশের চাটাই (ধারাই) দিয়ে পানি প্রবাহ বন্ধ করে স্বোতিবাঁধ দিয়ে মাছ শিকারের অপচেষ্টা করছিল। উপজেলা প্রশাসন এবং মৎস্য বিভাগ অভিযান পরিচালনা করে স্বোতিবাঁধ অপসারণ করে পানি প্রবাহ প্রতিবন্ধকতা দূর করা হয়েছে। এ সময় নিমাইচড়া ইউপির প্রশাসক মোঃ খলিলুর রহমান, চাটমোহর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।  

তিনি আরো জানান, চাটমোহরে স্বোতিবাঁধ দিয়ে মাছ শিকার জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে বিশ্ব বসতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১

পঞ্চগড় প্রতিনিধি:" সর্বজনীন বাসস্থান,টেকসই নগরায়ণ "...

image

বান্দরবানের দুর্গম সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ২ খাদে ...

২

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের থানচিতে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রা...

image

পাবনায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, যুবককে আটক ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্...

image

মা‌নিকগ‌ঞ্জে শিক্ষক দিবসের ব‌্যানা‌রে শেখ হাসিনার নাম প্র...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া উপ‌জেল...

image

চাটমোহরে বিদ্যালয় থেকে চুরি হওয়া ১৭টি ল্যাপটপ পরিত্যক্ত অ...

৫

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার শরৎগঞ্জ তফিজ উদ্দিন ...

  • company_logo