• সমগ্র বাংলা

গলাচিপায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ৩৮ বছর পর গ্রেফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীতে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. হারুন হাওলাদারকে (৬৫) ৩৮ বছর পর গ্রেফতার করেছে পুলিশ।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ৩৮ বছর পর গ্রেফতার।শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভোর রাতে রাজধানীর লালবাগ এলাকার একটি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ দিন ধরে অভিযান চালানো হয়। তথ্য-প্রযুক্তির সহায়তায় নিশ্চিত হয়ে হারুনকে গ্রেফতার করা হয়। পরে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে পটুয়াখালী কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার হারুন হাওলাদার গলাচিপা উপজেলার চরচত্রা গ্রামের মৃত সত্তার হাওলাদারের ছেলে।

 ওসি আশাদুর রহমান জানান, ১৯৮৬ সালে গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের বড় চরচত্রা গ্রামে দেবেন্দ্র শিকারী ওরফে দেবু শিকারীকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পুলিশি তদন্ত শেষে হারুনসহ দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়া হয়। পরে আদালত তাদের যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন।ঘটনার পর থেকেই হারুন পলাতক ছিলেন। সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তিনি ঢাকার লালবাগ এলাকায় একটি খাবার হোটেলে বাবুর্চির কাজ করছিলেন। এরপর গলাচিপা থানা পুলিশ র‌্যাবের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এদিকে দীর্ঘ ৩৮ বছর পর সাজাপ্রাপ্ত আসামি হারুন গ্রেফতার হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা থানার সামনে ভিড় জমায় তাকে একনজর দেখতে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে শিশু অধিকার নিশ্চিতের আহ্বানে বিএনসিসির র‍্যালি

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে শিশু অধিকার প্রতিষ্ঠা, শিশুদের নি...

image

লোহাগড়ায় হত্যাকাণ্ডে আসামিদের দ্রুত গ্রেফতার ও আসামিপক্ষে...

২

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়ন স্বে...

image

পঞ্চগড়ে বিশ্ব বসতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৩

পঞ্চগড় প্রতিনিধি:" সর্বজনীন বাসস্থান,টেকসই নগরায়ণ "...

image

বান্দরবানের দুর্গম সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ২ খাদে ...

৪

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের থানচিতে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রা...

image

পাবনায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, যুবককে আটক ...

৫

পাবনা প্রতিনিধি : পাবনায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্...

  • company_logo