ছবিঃ সিএনআই
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে এক জেলের জালে ১১ কেজির কাতল মাছ ধরা পড়েছে।
সোমবার ভোরের দিকে উপজেলার চালা ইউনিয়নের দিয়াপাড় এলাকার মাছ শিকারি রাজ্জাকের জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটি ১৪ হাজার ৬০০ টাকায় বিক্রি করা হয়।
উপজেলার আন্ধারমানিক পদ্মাপাড় আড়তের আড়তদার হৃদয় রাজবংশী বলেন, আন্ধারমানিক আড়তে সুবাশ রাজবংশীর আড়তে মাছটি তোলেন রাজ্জাক। পরে হাক ডাকে ১২ হাজার ৬০০ টাকায় কিনে নেন মাছ ব্যবসায়ী ইয়েমেল। পরে ইয়েমেল মাছটি বলড়া বাজারে নিয়ে গেলে বলড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের হাসান আলী ১৪ হাজার ৬০০ টাকায় মাছটি কিনে নেয়।
হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা নুরুল ইকরাম বলেন, মানিকগঞ্জের পদ্মা নদীতে মাঝে মাঝে বড় বড় পাঙাশ, আইড়, কাতল, চিতল ও বোয়াল মাছ ধরা পড়ে। সোমবার ভোরে একটি কাতল মাছ ধরা পড়েছে বলে শুনেছি।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে শিশু অধিকার প্রতিষ্ঠা, শিশুদের নি...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়ন স্বে...
পঞ্চগড় প্রতিনিধি:" সর্বজনীন বাসস্থান,টেকসই নগরায়ণ "...
বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের থানচিতে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রা...
পাবনা প্রতিনিধি : পাবনায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্...

মন্তব্য (০)