• সমগ্র বাংলা

পাইকগাছার বাঁকা-দরগাহপুর সংযোগ সেতু ভাঙ্গনের মুখে ঝুঁকিতে হাজারো মানুষ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নের বাঁকা বাজারের সঙ্গে সাতক্ষীরার আশাশুনি উপজেলার দরগাহপুরকে সংযুক্ত করা একমাত্র সেতুটি ভাঙ্গনের মুখে পড়েছে। যার বর্তমান অবস্থা খুবই করুণ ও নাজুক অবস্থা।

কপোতাক্ষ নদের প্রবল স্রোতে সেতুটির দুই পাশের পিলারের নিচের মাটি ধসে পড়েছে। এতে ১৯৯২ সালে নির্মিত এ পুরোনো সেতুটি যেকোনো মুহূর্তে নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।স্থানীয়দের অভিযোগ, যশোরের কেশবপুর পানি উন্নয়ন বোর্ডের অবহেলার কারণেই সেতুটি আজ ঝুঁকির মুখে।

মূলত কপোতাক্ষ নদ খনন প্রকল্প-২ এর আওতায় আশাশুনির বড়দল থেকে তালা উপজেলার শালিখা পর্যন্ত নদ খনন করা হলেও রক্ষণাবেক্ষণে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা, আসাদুল ইসলাম, তোফাজ উদ্দিন ও শরিফুল ইসলাম বলেন, আমরা এলাকাবাসী সারাক্ষণই একটা অজানা আতংকের মধ্যে থাকি। যেকোনো সময় ব্রিজটি নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে। তাছাড়া ব্রিজের দু-সাইডে রাস্তা সরু হয়ে জায়গা স্বল্পতার কারণে ভারী যানবাহন নিয়ে উঠতে যেয়ে প্রতিদিনই দুর্ঘটনা কবলে পড়তে হচ্ছে পথচারী সহ স্থানীয়দের।

তারা এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত এ ব্রিজের যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।জানা গেছে, গত বছর বর্ষার অতিরিক্ত পানির চাপে স্থানীয়রা পানি নিষ্কাশনের জন্য ব্রিজের নিচ দিয়ে একটি ক্যানেল কাটেন। সময়ের ব্যবধানে সেটি এখন পূর্ণাঙ্গ নদীতে পরিণত হয়েছে। এর প্রভাবে ইতোমধ্যেই নদীগর্ভে তলিয়ে গেছে কয়েকটি দোকানঘর ও বসতভিটা সহ বহু গাছ-পালা। বর্তমানে ঝুঁকিতে রয়েছে পুরো সেতুটি।

স্থানীয় অনেকে বলেন, এই সেতুটি ভেঙে পড়লে এ অঞ্চলের মানুষের খুলনা-ঢাকা সহ আশপাশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে। সাথে দুর্ঘটনাও তো একটি বিষয়। এতে বাড়বে জনভোগান্তি। অতএব এ ধরনের যে কোনো দুর্ঘটনার জন্য পানি উন্নয়ন বোর্ডকেই দায় নিতে হবে।

এ বিষয়ে যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জি বলেন, গত বছর আমাদের পক্ষ থেকে ব্রিজের নিচে ও চারপাশে জিও ব্যাগ ফেলা হয়েছিল। এবিষয়ে খুলনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল আলম জানান, দ্রুত আমাদের লোক ওখানে ভিজিটে যাবে। পাশাপাশি উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে শিশু অধিকার নিশ্চিতের আহ্বানে বিএনসিসির র‍্যালি

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে শিশু অধিকার প্রতিষ্ঠা, শিশুদের নি...

image

লোহাগড়ায় হত্যাকাণ্ডে আসামিদের দ্রুত গ্রেফতার ও আসামিপক্ষে...

২

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়ন স্বে...

image

পঞ্চগড়ে বিশ্ব বসতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৩

পঞ্চগড় প্রতিনিধি:" সর্বজনীন বাসস্থান,টেকসই নগরায়ণ "...

image

বান্দরবানের দুর্গম সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ২ খাদে ...

৪

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের থানচিতে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রা...

image

পাবনায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, যুবককে আটক ...

৫

পাবনা প্রতিনিধি : পাবনায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্...

  • company_logo