ফাইল ছবি
নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, সরকার কারাবন্দি থাকা দণ্ডপ্রাপ্ত আসামিদের সাজার মেয়াদ কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিশেষ করে যারা বয়স্ক ও নারী কারাবন্দি রয়েছেন, তাদের সাজার মেয়াদ কমানো হবে।
নারীদের ক্ষেত্রে যাবজ্জীবনের মেয়াদ কমিয়ে ২০ বছর করা হবে জানিয়ে উপদেষ্টা বলেন, পুরুষের ক্ষেত্রে সাজার মেয়াদ এর চেয়ে কিছুটা বাড়তে পারে। তবে মেয়াদ কত করা হবে, এখনো নির্ধারণ করা হয়নি।
জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, আগামী নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশিক্ষণের পাশাপাশি ও বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে।
সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের পক্ষে-বিপক্ষে আন্দোলনের নামে ফরিদপুরে অবরোধ করে সাধারণের ভোগান্তি সৃষ্টি করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, বিকেলের মধ্যে অবরোধ তুলে নেওয়া না হলে বলপ্রয়োগের মাধ্যমে তাদেরকে সরিয়ে দেওয়া হবে।
নিজস্ব প্রতিবেদকঃ সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বল...
নিউজ ডেস্ক : দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার এবং বিদেশে কর্মসংস্থ...
নিজস্ব প্রতিবেদকঃ গৌতম বুদ্ধের অহিংসা নীতির বার্তা ছড়িয়...
নিউজ ডেস্ক : তিন হাজার কোটি টাকা অভিহিত মূল্যের ১৮২ দিন মেয়া...
নিউজ ডেস্ক : ডিসেম্বরকে কেন্দ্র করে এখন পর্যন্ত বড় ধরনের নাশ...

মন্তব্য (০)