• সমগ্র বাংলা

প্রথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষকের পরিবর্তে ধর্মীয় শিক্ষকের দাবিতে বিক্ষোভ সমাবেশ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

‎ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ প্রাথমিক বিদ্যালয়ে নাচ-গানের শিক্ষক নিয়োগের ইসলাম বিদ্বেষী সিদ্ধান্ত বাতিলের দাবিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌর সদরের মারকাজ মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
‎
‎সমাবেশে বক্তারা বলেন, প্রাথমিক বিদ্যালয়ে নাচ-গানের শিক্ষক নিয়োগের ইসলাম বিদ্বেষী সিদ্ধান্ত বাতিল করে অবিলম্বে ধর্মীয় ও নৈতিক শিক্ষার শিক্ষক নিয়োগ দিতে হবে। এদেশের প্রাথমিক বিদ্যালয়ের ৯০ভাগ শিক্ষার্থী মুসলিম পরিবারের সন্তান। তারা কোরআন পড়তে পারে না, নামাজ সঠিকভাবে আদায়ের নিয়ম জানে না। ধর্মীয় জ্ঞান না থাকায় সন্তান অবাধ্য ও অশৃঙ্খল হচ্ছে। ফলে দেশ ও জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
‎
‎বক্তারা অবিলম্বে এ গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানান। অন্যথায় দেশব্যাপী আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়বে এবং সৃষ্ট পরিস্থিতির জন্য সরকারকে দায় নিতে হবে বলে উল্লেখ করেন। সমাবেশ শেষে উলামা নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার বরাবর স্বারকলিপি প্রদান করেন।
‎
‎সমাবেশে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা খন্দকার আবুল ফজল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আবুল খায়ের মোহাম্মদ বারাকাতুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহ, ইত্তেফাকুল উলামা উপজেলা শাখার সহ সভাপতি মুফতি নাঈমুল ইসলাম, সাধারণ সম্পাদক মুফতি মাহমুদুল হক আজিজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ওবায়দুল হক, দপ্তর সম্পাদক মুফতি আহসানুল্লাহ কাসেমী, ঈশ্বরগঞ্জ মারকাজ মসজিদের ইমাম মাওলানা যাইনুল আবেদীন জমিরী, মুফতি ওয়ালী উল্লাহ্ প্রমুখ।

মন্তব্য (০)





image

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ ...

১

নিউজ ডেস্কঃ গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজব ও বেতন বাড়ানোর...

image

বেনাপোলে শ্রমিক নেতাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আহত-২

২

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বেনাপোলে বিএনপ...

image

নেপালে উৎপত্তি, পঞ্চগড়সহ উত্তরের বিভিন্ন জেলায় ভূমিকম্প অ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: ভূমিকম্পে কেঁপে উঠেছে উত্তরের সীমান্তবর্তী...

image

থাইল্যান্ড যাওয়ার পথে বিমানবন্দরে যুবলীগ নেতা বাসের আলম আটক

৪

নিজস্ব ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের ঝিনাইদহ জেলার সদ...

image

থানায় আগুন দিয়ে ফেসবুকে উল্লাস, সেই নিষিদ্ধ ছাত্রলীগ কর্ম...

৫

নিজস্ব ডেস্ক : গোপালগঞ্জের মুকসুদপুর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং ফেসবুকে সে...

  • company_logo