• সমগ্র বাংলা

ফরিদপুরে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা।

শুক্রবার ( ১২ সেপ্টেম্বর) বিকেলে  এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ।

তিনি বলেন, যুব সমাজকে মাদকমুক্ত রাখতে প্রতিটি ইউনিয়নে এই ধরনের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা প্রয়োজন।

 নেতাকর্মীদের উদ্দেশ্যে নায়াব ইউসুফ বলেন, “আপনারা ডাকসু-জাকসুর নির্বাচন দেখেছেন। তাই এখন থেকে আমাদের শ্লোগানের রাজনীতি বন্ধ করতে হবে, জনগণের রাজনীতি করতে হবে।”

চরমাধবদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মির্জা সাইফুল ইসলাম আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি চৌধুরী ফারিয়ান ইউসুফ, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ এবং জাতীয়তাবাদী প্রবাসী দলের সভাপতি মির্জা প্রিন্স আলীসহ আরও অনেকে। মরহুম আরাফাত রহমান কোকোর স্মৃতিকে ধরে রাখতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। খেলায় ১-০ গোলের ব্যবধানে পদ্মার পাড় চড়ধোলাই একাদশ, অম্বিকাপুর   আশিক স্মৃতি স্পোটিং ক্লাব  একাদশকে পরাজিত করে।

মন্তব্য (০)





image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

১

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

  • company_logo