• লিড নিউজ
  • জাতীয়

টানা বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্ক : বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে চলেছে। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আগামী কয়েক দিন সক্রিয় থাকবে, যার প্রভাবে দেশের অধিকাংশ অঞ্চলে টানা ৫ দিন বৃষ্টি হতে পারে। আর ঢাকায় দিনভর গুমোট আবহাওয়া বিরাজ করবে, আকাশ থাকবে মেঘলা এবং থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক।

ওমর ফারুক বলেন, ‘পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। লঘুচাপটি আরও পশ্চিম দিকে সরে যাবে। এর প্রভাবে সারা দেশেই গত দুই দিন ধরে বৃষ্টি বেড়েছে, যা সামনে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঢাকায় দিনভর গুমোট পরিবেশ থাকতে পারে। আকাশ থাকবে মেঘলা। এ ছাড়া থেমে থেমে কমবেশি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।’

লঘুচাপ বিষয়ে এ আবহাওয়াবিদ বলেন, ‘লঘুচাপ তৈরি হলে আশপাশের এলাকা থেকে বাতাস ওই নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে আসে। এতে বাতাসের আর্দ্রতা ও জলীয়বাষ্প ঘনীভূত হয়ে বৃষ্টিপাত বাড়ায়। সাধারণত বর্ষা মৌসুমে বঙ্গোপসাগরে এ ধরনের লঘুচাপ বেশি সৃষ্টি হয় এবং এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় কয়েক দিন ধরে টানা বৃষ্টি হতে পারে।’

এদিকে শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, শনিবার সন্ধ্যা ৬টার মধ্যে লঘুচাপের প্রভাবে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে সারা দেশের তাপমাত্রা আগের তুলনায় কিছুটা কমতে পারে।

মন্তব্য (০)





image

রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জেলাজুড়ে উৎসবের ...

নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...

image

রাষ্ট্রপতি নির্বাচনে অলির নামে দুটি মনোনয়নপত্র কেন

নিউজ ডেস্ক : ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে...

image

বিমানের তদন্ত শুরু, সরানো হলো জনসংযোগ কর্মকর্তা বোসরাকে

নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ...

image

ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা

নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সা...

image

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর চূড়ান্ত হয়নি: শামা ওবায়েদ

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে ভারত ও জাপান সফর ক...

  • company_logo