ফাইল ছবি
নিউজ ডেস্কঃ দেশের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদের বিক্রির প্রক্রিয়া স্থগিত ঘোষণা করেছেন সুপ্রিম কোর্ট চেম্বার জজ আদালত। গতকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এ ঘোষণা দেয়া হয়। আদালতের রায়ে বলা হয়, প্রশাসক নিয়োগের বৈধতা নিয়ে শুনানি না হওয়া পর্যন্ত সরকারের হাতে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা নেই।
শুনানিতে সরকারের পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক। নগদের পক্ষে অংশ নিয়েছিলেন ব্যারিস্টার মুহাম্মদ জমিরউদ্দিন সরকার, অ্যাডভোকেট জায়নুল আবেদিন, ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান, ব্যারিস্টার নওশাদ জমির, কায়সার কামাল, অ্যাডভোকেট জিয়াউর রহমান ও অ্যাডভোকেট মো. জামিলুর রহমান।
চেম্বার জজ মো. রেজাউল হকের রায়ে বলা হয়েছে, নগদে প্রশাসক নিয়োগের বৈধতা নিয়ে শুনানি না হওয়া পর্যন্ত এ প্রক্রিয়া অবৈধ। আগামী ২৬ অক্টোবর প্রশাসক নিয়োগের বৈধতা বিষয়ক শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।
রায়ে আরও বলা হয়েছে, বিডা ও বাংলাদেশ ব্যাংক যে কৌশলগত অংশীদার খুঁজে নগদ বিক্রির উদ্যোগ নিয়েছে, তা আদালতের স্থগিতাদেশে এখন কার্যকর নয়।
নগদের আইনজীবী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির জানিয়েছেন, প্রতিষ্ঠানের মালিকানা এবং পরিচালনার জটিলতা শেষ না হওয়া অবস্থায় অবৈধ দখলদার সংস্থা কীভাবে বিক্রির চেষ্টা করতে পারে। আদালত আমাদের আর্জি শুনে এই অবৈধ প্রক্রিয়াকে স্থগিত করেছেন।
এর আগে, ৩১ আগস্ট বিডা সংবাদপত্রে নগদের কৌশলগত অংশীদার খুঁজে নেয়ার বিজ্ঞাপন প্রকাশ করেছিল। এছাড়া, ১৫ সেপ্টেম্বরের মধ্যে বিডা কার্যালয়ে আবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়। নগদের সিইও মো. সাফায়েত আলম আদালতের দ্বারস্থ হলে চেম্বার জজ আজ এ রায়ে সব প্রক্রিয়া স্থগিত করেন।
নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...
নিউজ ডেস্ক : ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে...
নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ...
নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সা...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে ভারত ও জাপান সফর ক...

মন্তব্য (০)