• সমগ্র বাংলা

পাবনায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদের বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : সাত দফা দাবিতে পাবনায় বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদের বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে এগারোটায় বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ, কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পাবনা জেলা শাখার আয়োজনে সাত দফা দাবিতে বিক্ষোভ মিছিল বের হয়। পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষেণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।


পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদ পাবনা জেলা কমিটির আহ্বায়ক প্রকৌ: মোঃ রকিবুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক ও পলিটেকনিক ইনস্টিটিউটের জুনিয়র ইনস্ট্রাক্টর প্রকৌ: মোঃ উজ্জল হোসেন, যুগ্ম-আহ্বায়ক ও ডিইএব পাবনা জেলা কমিটির আহ্বায়ক প্রকৌ: রকিবুল হাসান, যুগ্ম সদস্য সচিব তানজীল আবেদীন, পলিটেকনিক ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর মোঃ মহসীন আলী, কারিগরি ছাত্র আন্দোলনের নেত্রী সুমাইয়া ইসলাম প্রমুখ।

সমাবেশে পাবনা জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ, বিভিন্ন সার্ভিস এসোসিয়েশনের ডিপ্লোমা প্রকৌশলীগণ, ব্যবসায়ী ও কর্মপ্রত্যাশী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অংশ নেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে  মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।

মন্তব্য (০)





image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

১

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

২

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

image

শীতলক্ষ্যার তীরে বালুর স্তূপ, অভিযানে জব্দ ৫০ হাজার ঘনফুট

৫

গাজীপুর প্রতিনিধি : শীতলক্ষ্যার তীর ঘেঁষে জমেছিল বালুর বিশাল...

  • company_logo