• সমগ্র বাংলা

নওগাঁয় তারুণ্যের উৎসবের আলোচনা সভা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় তারুণ্যের শক্তিকে উজ্জীবিত করে তরুন উদ্যোক্তা সৃষ্টি ও নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ০১-১৫সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত গ্রাহক সেবা পক্ষ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার শহরের আয়োজন হোটেলে সোনালী ব্যাংক পিএলসি নওগাঁ শাখার আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে শাখার এজিএম ও শাখা প্রধান মো: আব্দুর রাজ্জাক প্রামাণিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনালী ব্যাংক পিএলসি রাজশাহীর জেনারেল ম্যানেজার ইনচার্জ মো: শওকত জামান।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: সামসুল হক, বিএমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আবুল কালাম আজাদ, নাযাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসার অধ্যক্ষ পিএম আদম আলী, সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিস নওগাঁর ডেপুটি জেনারেল ম্যানেজার ইনচার্জ কাজী মেহেদী হাসান প্রমুখ। সভায় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, ৫০জন শিক্ষার্থী ও ২০জন তরুন উদ্যোক্তা অংশগ্রহণ করেন। এসময় তরুনদের আর্থিক বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সভায় তরুণরা তাদের মতামত তুলে ধরে। অনুষ্ঠানের শেষাংশে ব্যাংকের পক্ষ থেকে তরুণদেরকে প্রশ্নের আহ্বান জানানো হয়। তরুণরা তাদের প্রশ্ন উত্থাপন করলে ব্যাংকের ঊর্ধ্বতন কতৃপক্ষগণ তাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করেন।

এসময় অতিথিরা বলেন এখন যৌবন যার যুদ্ধে যাবার সময় তার। তাই তরুণরাই পারে সবকিছুতে আমূল পরিবর্তন আনতে। ২৪-এর আন্দোলনের প্রধান কারিগর ছিলো তরুণরা। তাই তরুন বয়সেই যারা আর্থিক বিষয়ে সচেতন হবে এবং সঞ্চয় করা শুরু করবে সেই তরুণরাই একদিন নিজেকে অন্যতম উদ্যোক্তা হিসেবে বিনির্মাণ করতে সক্ষম হবে। তাই পড়ালেখা শেষে চাকরীর পেছনে না ছুটে তরুণ বয়সে করা সঞ্চয় দিয়ে নতুন নতুন কর্মসংস্থান সৃজন করে নতুন বাংলাদেশ বিনির্মাণের কারিগর হিসেবে ভ’মিকা রাখতে পারবে। আগামীতে তরুন উদ্যোক্তাদের ব্যাংকের পক্ষ থেকে স্বল্পসুদে ঋণের মাধ্যমে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন আয়োজকরা।

মন্তব্য (০)





image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

১

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

২

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

image

শীতলক্ষ্যার তীরে বালুর স্তূপ, অভিযানে জব্দ ৫০ হাজার ঘনফুট

৫

গাজীপুর প্রতিনিধি : শীতলক্ষ্যার তীর ঘেঁষে জমেছিল বালুর বিশাল...

  • company_logo