ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের পর ফলাফলের অপেক্ষায় শিক্ষার্থীরা। ইতোমধ্যে নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অবস্থান নিয়েছেন বিভিন্ন প্যানেলের প্রার্থী ও সমর্থকরা। বাইরেও অপেক্ষমাণ বিপুলসংখ্যক শিক্ষার্থী।
নিজেদের পছন্দের প্যানেলের জয়-পরাজয় নিয়ে তাদের মধ্যেও উদ্বেগ-উৎকণ্ঠা লক্ষ করা গেছে। ভিপি বা জিএস পদে কে বিজয়ী হন শেষ মুহূর্তে চলছে সে হিসাব-নিকাশ। অনেকে ‘ঢাবি ঢাবি’ স্লোগানে উচ্ছ্বাস প্রকাশ করছেন। বিরাজ করছে উৎসবের আমেজ।
আর কিছুক্ষণ পরই বিজয়ী প্রার্থীদের নাম প্রকাশ করবেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।
এর আগে, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকাল ৪টায়।
এরপরই সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত ভোট কারচুপির পাল্টাপাল্টি অভিযোগ করে আসছেন ছাত্রদল ও শিবিরের নেতারা।
অপরদিকে টিএসসিতে সংবাদ সম্মেলন করে নির্বাচনে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী আবদুল কাদের। তিনি বলেন, ‘ভোটকেন্দ্রের বাইরে ছাত্রদল ও ভেতরে মেকানিজম করেছেন সাদিক কায়েম।’
নিজস্ব প্রতিবেদকঃ সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বল...
নিউজ ডেস্ক : দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার এবং বিদেশে কর্মসংস্থ...
নিজস্ব প্রতিবেদকঃ গৌতম বুদ্ধের অহিংসা নীতির বার্তা ছড়িয়...
নিউজ ডেস্ক : তিন হাজার কোটি টাকা অভিহিত মূল্যের ১৮২ দিন মেয়া...
নিউজ ডেস্ক : ডিসেম্বরকে কেন্দ্র করে এখন পর্যন্ত বড় ধরনের নাশ...

মন্তব্য (০)