• জাতীয়

সংস্কৃতি উপদেষ্টার সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। 

আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাক্ষাৎ করেন তারা। সাক্ষাৎকালে তারা মুসলিম উম্মাহর ভ্রাতৃপ্রতীম দুই দেশের মানুষের নিবিড় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উল্লেখ করে আগামী দিনগুলোতে এ সম্পর্ক উত্তরোত্তর সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন। 

দক্ষিণ এশিয়ার দুই দেশের সমৃদ্ধ সংস্কৃতি, অভিন্ন জীবনাচরণ, ঐতিহ্য ও সাহিত্য উভয় দেশের মানুষকে অপরিমেয় জ্ঞান ও আনন্দময় জগতের দ্বার খুলে দিতে পারে বলে তারা মতামত ব্যক্ত করেন। উভয় দেশের সাংস্কৃতিক যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে সাংস্কৃতিক দল, টিভি অনুষ্ঠান বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় সংস্কৃতি বিষয়ক সচিব মো. মফিদুর রহমান উপস্থিত ছিলেন।

 

মন্তব্য (০)





image

রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জেলাজুড়ে উৎসবের ...

নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...

image

রাষ্ট্রপতি নির্বাচনে অলির নামে দুটি মনোনয়নপত্র কেন

নিউজ ডেস্ক : ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে...

image

বিমানের তদন্ত শুরু, সরানো হলো জনসংযোগ কর্মকর্তা বোসরাকে

নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ...

image

ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা

নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সা...

image

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর চূড়ান্ত হয়নি: শামা ওবায়েদ

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে ভারত ও জাপান সফর ক...

  • company_logo