• সমগ্র বাংলা

নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ সড়ক অবরোধ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৫ মাসের বকেয়া বেতনের দাবিতে প্রিমিয়ার স্টিল রি রোলিং মিলস প্রাইভেট লিমিটেড নামে এক কারখানার শ্রমিকরা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তারাব পৌরসভার আড়িয়াব এলাকায় কারখানার সামনে মহাসড়কে বিদ্যুৎতের খুটি ফেলে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। এতে সড়কের দুইপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। 

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, প্রিমিয়ার স্টিল রি-রোলিং মিলস প্রাইভেট লিমিটেডে দেড় শতাধিক শ্রমিক কাজ করেন। তাদের গত ৫ মাসের বেতন বকেয়া রয়েছে, যা তাদের আর্থিক সংকট তৈরি করেছে। তারা বেতন না পেয়ে ঘর ভাড়া পরিশোধ কিংবা স্থানীয় দোকানে ঋণ শোধ করতে পারছেন না। ফলে পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে। অতিদ্রুত বকেয়া টাকা না দিলে আমরা আবারও রাস্তায় নামতে বাধ্য হবো।

পরে স্থানীয় বিএনপির নেতাদের সঙ্গে কারখানার মালিক আবুল কালামের আলোচনার মাধ্যমে আগামী ১১ সেপ্টেম্বর ৩ মাসের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।

মন্তব্য (০)





image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

১

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

  • company_logo