• সমগ্র বাংলা

সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংক কর্মকর্তার কাছ থেকে ৩ লাখ টাকা ছিনতাই

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্রগ্রামের সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তার কাছ থেকে ৩ লাখ টাকা ও একটি মোবাইল ফোন ছিনতাই করেছে দুর্বৃত্তরা। সোমবার (৮ সেপ্টেম্বর ২০২৫) দুপুর আড়াইটার দিকে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের মনুফকিরহাট বাজার সংলগ্ন চৌধুরী পাড়া মোড়ে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামীণ ব্যাংক ফুলতলা শাখার কেন্দ্র ব্যবস্থাপক অভি চৌধুরী (২৭) মাসিক কিস্তি সংগ্রহ শেষে সিএনজি অটোরিকশায় ফিরছিলেন। পথে একই সিএনজিতে তার পাশে বসা তিনজন অজ্ঞাত ব্যক্তি নির্জন এলাকায় গলায় ছুরি ধরে তার কাছ থেকে মাঠ থেকে সংগ্রহ করা নগদ ৩ লাখ টাকা ও একটি আইফোন ছিনিয়ে নেয়। পরে তাকে সিএনজি থেকে রাস্তার পাশে ফেলে দ্রুত পালিয়ে যায় ছিনতাইকারীরা।

শাখা ব্যবস্থাপক ফোরকান বলেন, “গতকাল আমাদের অফিসের কেন্দ্র ব্যবস্থাপক অভি চৌধুরী টাকা সংগ্রহ শেষে ফিরছিলেন। পথে তিনজন অপরিচিত ব্যক্তি তার কাছ থেকে নগদ ৩ লাখ টাকা ও একটি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়।”

ঘটনার পর গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক সাতকানিয়া থানায় লিখিত এজাহার দাখিল করেছেন। সাতকানিয়া থানা পুলিশ জানিয়েছে, অজ্ঞাত তিনজনকে আসামি করে মামলা রুজু করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে

মন্তব্য (০)





image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

১

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

  • company_logo