• জাতীয়

নৌ মন্ত্রণালয়ে এক বছরে রাজস্ব আয় হয়েছে ৬৫৭৬ কোটি টাকা: উপদেষ্টা সাখাওয়াত

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ নৌ পরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, বাস্তব মুখী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে নৌ-পরিবহণ মন্ত্রণালয়ে গত এক বছরে রাজস্ব আয় হয়েছে ৬ হাজার ৫৭৬ কোটি টাকা।

‎সোমবার বিকালে সচিবালয়ে নৌ পরিবহণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

‎উপদেষ্টা বলেন, গত ১৫ বছরে মন্ত্রণালয়কে যেভাবে রেখে গিয়েছিল অতীতের সরকার সেখানে মন্ত্রণালয়ের অগ্রগতি ছিল মাত্র ৯ পার্সেন্ট।

‎বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এই মন্ত্রণালয়ের কার্যক্রমে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সাফল্য এসেছে প্রায় ৯০ পার্সেন্ট।

‎মন্ত্রণালয়ের এ সাফল্য আনার পেছনে যারা কঠোর পরিশ্রম করে গেছেন তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

‎উপদেষ্টা বলেন, অতীতের সরকার অনেক ইউজ লেস প্রকল্প নিয়েছিল। তার কয়েকটি বাতিল করা হয়েছে। সাখাওয়াত হোসেন বলেন, চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দরসহ বিভিন্ন সংস্থায় এ মন্ত্রণালয়ের অধীনে হাজারের অধিক নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে পাশাপাশি নৌ পরিবহণ অধিদপ্তরের মাধ্যমে প্রায় ১০ হাজার নাবিকের সাইন অন সম্পন্ন হয়েছে।

‎তিনি বলেন, নৌ পরিবহণ খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বর্তমান সরকার ধারাবাহিকভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।

‎নৌ পরিবহণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ইউসুফ, অতিরিক্ত সচিব দেলোয়ারা বেগম মন্ত্রণালয় এবং বিভিন্ন দপ্তর সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তার এ সময় উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জেলাজুড়ে উৎসবের ...

নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...

image

রাষ্ট্রপতি নির্বাচনে অলির নামে দুটি মনোনয়নপত্র কেন

নিউজ ডেস্ক : ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে...

image

বিমানের তদন্ত শুরু, সরানো হলো জনসংযোগ কর্মকর্তা বোসরাকে

নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ...

image

ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা

নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সা...

image

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর চূড়ান্ত হয়নি: শামা ওবায়েদ

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে ভারত ও জাপান সফর ক...

  • company_logo