• লিড নিউজ
  • জাতীয়

ফ্যাসিবাদের ষড়যন্ত্র এখনো চলমান : উপদেষ্টা আদিলুর রহমান

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘পরাজিত ফ্যাসিবাদ পরাজিত হয়েছে বলে কেউ যেন মনে না করে তারা আর ষড়যন্ত্র করবে না। ফ্যাসিবাদের ষড়যন্ত্রও কিন্তু এখনো চলমান। ফ্যাসিবাদ বার বার ফিরে আসার চেষ্টা করে, তাকে দমন করতে হয়, প্রতিহত করতে হয়। বাংলাদেশের জনগণ ফ্যাসিবাদকে দমন করবে, প্রতিহত করবে।

বাংলাদেশ যে লক্ষ্যে ৫ আগস্ট ঘুরে দাঁড়িয়েছিল, সেই লক্ষ্য বজায় থাকবে।’

আজ শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় শহরের ভবানীগঞ্জে নাটোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আদিলুর রহমান খান বলেন, ‘জুলাই আন্দোলনে একদল তরুণ জাতিকে মুক্তির পথ দেখিয়েছিল। সারা দেশের মানুষ তাদের পেছনে এসে দাঁড়িয়ে ছিল।

জুলাইয়ের ৩৬ দিনে সংগ্রামের পরে বাংলাদেশ মুক্ত হয়েছে। কিন্তু সমস্ত আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি। আমাদের সামনে বিচার এবং সংস্কারের কাজ এখনো বাকি আছে। বিচারকে দৃশ্যমান করে তোলার প্রক্রিয়া চলছে। সংস্কারও আমরা এগিয়ে নিয়ে যেতে যাচ্ছি।

এর ভেতর আমাদের তৃতীয় কাজ নির্বাচনেরও ঘোষণা এসেছে। আমরা চেষ্টা করছি আমাদের দায়িত্ব যতদূর সম্ভব বাস্তবায়ন করতে। কেননা এটা শুধু সরকার নয়, এটা গণ-অভ্যুত্থানের সরকার। সে কারণে আমরা তার অঙ্গীকার বাস্তবায়নে জন্য অঙ্গীকারবদ্ধ।

আমরা চেষ্টা করছি, দেশের জনগণকে যেই মুক্তির লক্ষ্যে তরুণরা আলো জ্বালিয়েছিলেন সেই আলোর দিকে নিয়ে যেতে।’

তিনি আরো বলেন, ‘সারা দেশের শহীদদের কবরগুলো বাঁধানোর চেষ্টা করা হয়েছে তাদের স্মৃতি ধরে রাখার জন্য এবং যারা আহত হয়েছেন তাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে চিকিৎসাসেবা দেওয়ার জন্য। জুলাই শহীদরা জাতির সূর্যসন্তান।’

জেলা প্রশাসক আসমা শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন- গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, পুলিশ সুপার তারিকুল ইসলাম, শহীদ আকিবের বাবা জামায়াত নেতা দেলোয়ার হোসেন খান, সিংড়ার শহীদ হৃদয়ের বাবা রাজু আহমেদ।

এর আগে সকাল সাড়ে ৮টায় নাটোরের শহরে অবস্থিত জুলাই শহীদদের কবর জিয়ারত করেন উপদেষ্টা। আর গতকাল শুক্রবার রাতে স্থানীয় জুলাই শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় সভা করেন উপদেষ্টা আদিলুর রহমান খান।

মন্তব্য (০)





image

রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জেলাজুড়ে উৎসবের ...

নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...

image

রাষ্ট্রপতি নির্বাচনে অলির নামে দুটি মনোনয়নপত্র কেন

নিউজ ডেস্ক : ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে...

image

বিমানের তদন্ত শুরু, সরানো হলো জনসংযোগ কর্মকর্তা বোসরাকে

নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ...

image

ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা

নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সা...

image

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর চূড়ান্ত হয়নি: শামা ওবায়েদ

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে ভারত ও জাপান সফর ক...

  • company_logo