• সমগ্র বাংলা

ফরিদপুরে ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ ৭৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা, গ্রেপ্তার-২

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নিষিদ্ধ সংগঠনের ৭৭ জনকে আসামি করে সন্ত্রাসী বিরোধী আইনে স্থানীয় থানায় মামলা হয়েছে। মামলার ১ নম্বর আসামি মৎস্যজীবিলীগ নেতা গফফার বিশ্বাস (৩৯) ও ২ নম্বর আসামী যুবলীগ নেতা রকিবুল ইসলাম রকিবকে (৩৬) গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বোয়ালমারী থানার উপপরিদর্শক শফিকুল ইসলাম বাদি হয়ে মামলাটি দায়ের করেন। এ মামলায় ছাত্রলীগ ছাড়াও আওয়ামীলীগের অন্যান্য সংগঠনের নেতাদেরকেও আসামি করা হয়েছে। মামলায় একাধিক অজ্ঞাতনামা আসামি রয়েছে। 

থানা ও এলাকা সূত্রে জানা যায়, গত রবিবার দিবাগত গভীর রাতে জেলার বোয়ালমারী পৌরসদরের ওয়াবদা মোড়, ডাকবাংলোর সামনে ও মহিলা কলেজের মোড়সহ কয়েকটি স্থানে ‘হটাও ইউনুস, বাঁচাও দেশ’ শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ টিকা লিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত রঙিন ফেস্টুন ও ব্যানার লাগানো হয়। ব্যানারের নিচে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকির নাম দেওয়া হয় এবং ওই ব্যানার ও ফেস্টুন লাগানো একটি ভিডিও ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকসহ কয়েকজন ছাত্রলীগের ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনার পরেরদিন সোমবার (১ সেপ্টেম্বর) সকালে ব্যানার ও ফেস্টুনগুলি স্থানীয় লোকজন ও প্রশাসনের নজরে আসে। এতে এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বর্তমান সরকার ঘোষিত নিষিদ্ধ সংগঠনের মিছিল, মিটিং ও ব্যানার ফেস্টুন এলাকায় লাগিয়ে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে সন্ত্রাসী কার্যকলাপের অপরাধে এ ঘটনার ৪দিন পর বৃহস্পতিবার বোয়ালমারী থানা পুলিশ বাদি হয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ৭৭জনকে আসামি করে বৃহস্পতিবার থানায় মামলা করেন। 

মামলার ১ নম্বর আসামি পৌর মৎস্যজীবি লীগের আহ্বায়ক পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আমগ্রামের বাসিন্দা তেল ব্যবসায়ী গফফার বিশ্বাস ও ২ নম্বর আসামি পৌর যুবলীগের সদস্য পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কামার গ্রামের বাসিন্দা রকিবুল ইসলাম রকিব। 

এ মামলায় নিষিদ্ধ সংগঠন উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তমাল আলীকে ৩ নম্বর এবং সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকীকে ৪ নম্বর আসামি করা হয়েছে। মামলা নম্বর-৫। মামলার ১ নম্বর ও ২ নম্বর আসামিকে গ্রেপ্তার করে আজ বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে। 

মামলার তদন্ত কর্মকর্তা থানার উপপরিদর্শক শামীম দেওয়ান বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। 

মামলার বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান জানান, নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছে। তিনি বলেন, যেহেতু সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছেন, সেহেতু নিষিদ্ধ সংগঠনের মিছিল, মিটিং ও পোস্টার ব্যানার টানানো সন্ত্রাসী কার্যকলাপের মধ্যে পড়ে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সব সময় তৎপর রয়েছে। 

মন্তব্য (০)





image

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ ...

১

নিউজ ডেস্কঃ গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজব ও বেতন বাড়ানোর...

image

বেনাপোলে শ্রমিক নেতাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আহত-২

২

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বেনাপোলে বিএনপ...

image

নেপালে উৎপত্তি, পঞ্চগড়সহ উত্তরের বিভিন্ন জেলায় ভূমিকম্প অ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: ভূমিকম্পে কেঁপে উঠেছে উত্তরের সীমান্তবর্তী...

image

থাইল্যান্ড যাওয়ার পথে বিমানবন্দরে যুবলীগ নেতা বাসের আলম আটক

৪

নিজস্ব ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের ঝিনাইদহ জেলার সদ...

image

থানায় আগুন দিয়ে ফেসবুকে উল্লাস, সেই নিষিদ্ধ ছাত্রলীগ কর্ম...

৫

নিজস্ব ডেস্ক : গোপালগঞ্জের মুকসুদপুর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং ফেসবুকে সে...

  • company_logo