• লিড নিউজ
  • জাতীয়

নুরকে এক সপ্তাহের মধ্যে বিদেশ নেওয়া হতে পারে

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্ক : হামলায় আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে আগামী এক সপ্তাহের মধ্যে বিদেশে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাগান গেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

রাশেদ খাঁন বলেন, নুরুল হক নুর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। তার নাক দিয়ে রক্ত পড়ছে। নাক আরও বাঁকা হয়ে গেছে। মাথায় আঘাত রয়েছে, হাঁটতে পারছেন না এবং তিনি মুখ হা-ও করতে পারছেন না।

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে নুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানো হবে। পরিবেশ উপদেষ্টা তাদের জানিয়েছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়কে এ ব্যাপারে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে নুরের শারীরিক অবস্থা এখনো আগের মতোই রয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাশেদ খাঁন বলেন, তিনি (নুরুল হক) এখন প্লেনে ওঠার মতো অবস্থাতে নেই। আমরা সিঙ্গাপুর নিয়ে তাকে চিকিৎসার জন্য দাবি জানিয়েছি। আরেকটু সুস্থ হলে আগামী এক সপ্তাহের মধ্যে তাকে বিদেশ নেওয়া হতে পারে।

মন্তব্য (০)





image

রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জেলাজুড়ে উৎসবের ...

নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...

image

রাষ্ট্রপতি নির্বাচনে অলির নামে দুটি মনোনয়নপত্র কেন

নিউজ ডেস্ক : ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে...

image

বিমানের তদন্ত শুরু, সরানো হলো জনসংযোগ কর্মকর্তা বোসরাকে

নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ...

image

ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা

নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সা...

image

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর চূড়ান্ত হয়নি: শামা ওবায়েদ

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে ভারত ও জাপান সফর ক...

  • company_logo