• সমগ্র বাংলা

জামালপুর নাশকতার মামলায় যুব মহিলালীগ নেত্রী কারাগারে

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলা যুব মহিলালীগ নেত্রী মালিহা আক্তার মালাকে (৩৫) নাশকতা মামলায় গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে পুলিশ নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরআগে গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে মেলান্দহ পৌর শহরের নাথপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও আওয়ামী লীগ নেত্রী মালা স্থানীয় এক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।  

আওয়ামী লীগ নেত্রী মালিহা আক্তার মালা মেলান্দহ উপজেলা যুব মহিলা লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন। তিনি পৌর শহরের নাথপাড়া এলাকার সাইদুর রহমান খোকার মেয়ে এবং তিনি জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার টাইপিস্ট হিসেবে কর্মরত আছেন।

পুলিশ জানায়, নাশকতার অভিযোগে মেলান্দহ থানায় দায়ের হওয়ার মামলায় ও স্থানীয় এক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সম্রাট বলেন, গ্রেপ্তার মালিহা আক্তার মালা একাধিক মামলার আসামি। আইন অনুযায়ী প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

মন্তব্য (০)





image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

১

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

  • company_logo