• জাতীয়

এসডিজি অর্জনে তৃণমূলের নেতৃত্বকে গুরুত্ব দিল বিআইআইএসএস-ইউএনওপস গোলটেবিল বৈঠক

  • জাতীয়

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিসেস (UNOPS) যৌথভাবে আজ একটি উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠকের আয়োজন করে। বৈঠকের শিরোনাম ছিল “দ্য পাওয়ার অব লোকাল: হাউ গ্রাসরুটস কমিউনিটিস ড্রাইভ এসডিজি অ্যাচিভমেন্ট ইন বাংলাদেশ”।

‎আলোচনায় বক্তারা- ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে স্থানীয় জনগোষ্ঠী ও সম্প্রদায়-নেতৃত্বাধীন উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা, কূটনীতিক, শিক্ষাবিদ, তরুণ প্রতিনিধি ও তৃণমূল নেতারা অংশ নেন।

‎আলোচনা সভা উদ্বোধন করেন বিআইআইএসএস মহাপরিচালক মেজর জেনারেল ইফতেখার আনিস। তিনি বলেন, “বাস্তব উন্নয়ন আমাদের স্থানীয় সম্প্রদায়ের হাতে। তাদের দৈনন্দিন অভিজ্ঞতা ও সমাধান আমাদের নীতিকে অন্তর্ভুক্তিমূলক করতে অপরিহার্য।” UNOPS বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সুধীর মুরালিধরন বলেন, “বিআইআইএসএস-এর ‎সঙ্গে একত্রে আমরা স্থানীয় কণ্ঠ ও উদ্যোগকে শক্তিশালী করছি। প্রকৃত পরিবর্তন তখনই সম্ভব, যখন তা হবে অংশগ্রহণমূলক পরিকল্পনা ও সম্প্রদায়-নেতৃত্বাধীন কর্মের মাধ্যমে। ”

‎প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন। ‎তিনি বলেন, “বাংলাদেশ অসাধারণ উন্নতি করেছে। তবে দীর্ঘমেয়াদী ও টেকসই প্রবৃদ্ধির জন্য স্থানীয় ‎প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগ অপরিহার্য।”

‎অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. মারুফুল ইসলাম। তিনি বলেন, “আমাদের ভিশন আছে, কিন্তু সেটিকে বাস্তবে রূপ দিতে হলে স্থানীয় অংশীদারদের ক্ষমতায়ন, তাদের স্বায়ত্তশাসন রক্ষা এবং উন্নত তথ্য ও প্রতিষ্ঠান গড়ে তোলা জরুরি।'

পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব ইকবাল আবদুল্লাহ হারুন সরকারের পক্ষ থেকে বলেন, “এসডিজি ‎বাস্তবায়নে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দেওয়াই আমাদের অঙ্গীকার। ‎তাদের সফলতাই বাংলাদেশের সফলতা।” ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ মিশনের উন্নয়ন সহযোগিতা বিভাগের প্রধান ড. মাইকেল ক্রেজা ‎বলেন, “এসডিজি শুধু উপর থেকে চাপিয়ে দেওয়া নীতির মাধ্যমে সফল হতে পারে না। স্থানীয় ‎জনগণের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীকে কেন্দ্র করে বাংলাদেশে স্থানীয় পর্যায়ে এসডিজি বাস্তবায়নে ইউরোপীয় ইউনিয়ন সবসময় সহযোগিতা করেছে। '‎তৃণমূল দৃষ্টিভঙ্গি তুলে ধরেন 'নিজেরা করি'র সমন্বয়কারী খুশী কবির। তিনি বলেন, “যখন স্থানীয় ‎সম্প্রদায় নিজেরাই উন্নয়ন পরিকল্পনা করে ও বাস্তবায়ন করে, তখন ফলাফল হয় আরও টেকসই।ও ন্যায্য। এ গোলটেবিল বৈঠক সেই শক্তিকে স্বীকৃতি দেওয়ার একটি পদক্ষেপ।”

‎বৈঠকের শেষে স্থানীয় তথ্য ব্যবস্থা শক্তিশালী করা, অর্থায়ন ব্যবস্থা উন্নত করা এবং সরকার, উন্নয়ন ‎সংস্থা ও নাগরিক সমাজের মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতার আহ্বান জানানো হয়।

‎বিআইআইএসএস সম্পর্কে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) একটি শীর্ষস্থানীয় গবেষণা প্রতিষ্ঠান, যা আন্তর্জাতিক ও কৌশলগত বিষয়ে নীতি-সহায়ক গবেষণার সঙ্গে জড়িত। ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিসেস (UNOPS) সম্পর্কে ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিসেস (UNOPS) বিশ্বজুড়ে শান্তি, মানবিক সহায়তা ও উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে জাতিসংঘ ও অন্যান্য অংশীদারদের সহায়তা করে। এর মধ্যে রয়েছে অবকাঠামো, ক্রয়, মানবসম্পদ ও প্রকল্প ব্যবস্থাপনা সেবা।

মন্তব্য (০)





image

রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জেলাজুড়ে উৎসবের ...

নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...

image

রাষ্ট্রপতি নির্বাচনে অলির নামে দুটি মনোনয়নপত্র কেন

নিউজ ডেস্ক : ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে...

image

বিমানের তদন্ত শুরু, সরানো হলো জনসংযোগ কর্মকর্তা বোসরাকে

নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ...

image

ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা

নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সা...

image

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর চূড়ান্ত হয়নি: শামা ওবায়েদ

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে ভারত ও জাপান সফর ক...

  • company_logo