• লিড নিউজ
  • জাতীয়

যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সাথে পররাষ্ট্র সচিবের বৈঠক ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস আজ প্রায় এক ঘণ্টা পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করেছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪৮ মিনিট থেকে সাড়ে ৯টা পর্যন্ত চলে এ বৈঠক। সচিবের কার্যালয়েই বৈঠক অনুষ্ঠিত হয় বলে একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।
‎
‎গত শনিবার এক সপ্তাহের সফরে বাংলাদেশে আসেন পিটার হাস। এরই অংশ হিসেবে বুধবার তিনি কক্সবাজারে যান এবং রাতে ঢাকায় ফেরেন।
‎
‎পিটার হাস ঢাকায় দায়িত্ব পালন করছেন ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত। গত বছরের জুলাই-আগস্টে গণআন্দোলনের মাত্র কয়েকদিন আগে তিনি দায়িত্ব শেষ করে ২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ফেরেন। এরপর মার্কিন ফরেন সার্ভিস থেকে অবসর নিয়ে অক্টোবরে যোগ দেন বহুজাতিক জ্বালানি কোম্পানি এক্সিলারেট এনার্জিতে। প্রতিষ্ঠানটির বাংলাদেশে বিনিয়োগ রয়েছে এবং কক্সবাজারের মহেশখালীতে একটি ভাসমান এলএনজি টার্মিনাল পরিচালনা করছে।
‎
‎কোম্পানিটি জানিয়েছিল, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে পিটার হাসের কাজের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় তারা। সেই সূত্রে পিটার হাস অবসর নেওয়ার পরও প্রায়ই বাংলাদেশ সফর করেন।
‎
‎গত ৫ আগস্ট জুলাই অভ্যুত্থানের বছরপূর্তিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা কক্সবাজার সফরে যান। সেসময় গুঞ্জন ওঠে, তারা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে গোপনে বৈঠক করেছেন। দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ একাধিক শীর্ষ নেতার উপস্থিতির কথা শোনা যায়। এনিয়ে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়। তবে ওয়াশিংটনভিত্তিক সূত্রগুলো জানায়, তখন পিটার হাস যুক্তরাষ্ট্রেই অবস্থান করছিলেন।
‎
‎তবে এপ্রিল মাসেও ঢাকা সফরে এসে তিনি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উদ্যোগে আয়োজিত এক বৈঠকে অংশ নিয়েছিলেন। সেই সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও দেখা করেছিলেন পিটার হাস।
‎
‎সবশেষ এবার ঢাকায় এসে পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করলেন পিটার হাস। তার এই সফর ও বৈঠক নিয়ে কূটনৈতিক মহলে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

মন্তব্য (০)





image

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আজ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

১

‎নিউজ ডেস্ক: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এল...

image

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে নিতে হবে: য...

২

‎নিউজ ডেস্ক: মানবতাবিরোধী অপরাধে ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে অবস্থানরত ক্...

image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐ...

৩

নিজস্ব প্রতিবেদকঃ সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বল...

image

কাতারে আরও দক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ চায় বাংলাদেশ

৪

নিউজ ডেস্ক : দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার এবং বিদেশে কর্মসংস্থ...

image

রকি বড়ুয়ার সমন্বয়ে চীবর দানোৎসবে একই মঞ্চে সম্প্রীতির বন্...

৫

‎নিজস্ব প্রতিবেদকঃ গৌতম বুদ্ধের অহিংসা নীতির বার্তা ছড়িয়...

  • company_logo